নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ পৃথক স্থানে অগ্ণিকান্ডে পাঁচটি বসত ঘর পুড়ে ছাঁই হয়ে গিয়েছে৷ ঘটনাগুলি ঘটেছে সাব্রুম এবং জিরানীয়ায়৷ সংবাদে প্রকাশ, সাব্রুমের কিরি চন্দ্র পাড়ার বাসিন্দা কৃষ্ণ ত্রিপুরার বাড়িতে রবিবার রাতে আগুন লাগে৷ জানা গিয়েছে, রবিবার রাতে প্রচন্ড বাতাসে বাড়ির উপর দিয়ে টানা বিদ্যুতের দুটি তারের মধ্যে সংস্পর্শ হয়৷ তাতে আগুনের ফুলকি পড়ে কৃষ্ণ ত্রিপুরার ঘরের চালে৷ তাতেই মহুর্তের মধ্যে আগুন ধরে যায় ঘরে৷ সঙ্গে সঙ্গে চিৎকার চেচামেচি করে আশেপাশের লোকজন ডেকে আনেন৷ লোকজন খবর দেয় ফায়ার সার্ভিস স্টেশনে৷ ঘটনাস্থলটি প্রত্যন্ত এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসের ইঞ্জিন সেখানে পৌঁছতে পারেনি৷ দেখতে দেখতে দুটি বসত ঘর পুড়ে ছাঁই হয়ে যায়৷ বিদ্যুৎ নিগমের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ঘরের চালের উপর দিয়ে এভাবে তার টানা ঠিক হয়নি৷
এদিকে, সোমবার দুপুরে জিরানীয়া রেল স্টেশন সংলগ্ণ এলাকায় এক বাড়ির তিনটি বসত ঘর পুড়ে গিয়েছে৷ জানা গিয়েছে, ঐ এলাকার বাসিন্দা সুরেশ দাসের বাড়িতে এদিন আগুন লাগে৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় জিরানীয়া ফায়ার স্টেশনে৷ দমকল কর্মীরা ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন৷ ততক্ষণে তিনটি বাড়ি পুড়ে গিয়েছে৷ পুলিশ অগ্ণিকান্ডের তদন্ত শুরু করেছে৷ তবে আগুন লাগার কোন সঠিক কারণ জানা যায়নি৷
পৃথক স্থানে অগ্ণিকান্ডে পুড়ে ছাঁই পাঁচটি বসত ঘর
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















