News Flash

  • Home
  • Uncategorized
  • এসবিআইয়ে তিনবারের অধিক টাকা জমা দিলেই বাড়তি মাশুল, ন্যুনতম টাকাও থাকতে হবে অ্যাকাউন্টে
Image

এসবিআইয়ে তিনবারের অধিক টাকা জমা দিলেই বাড়তি মাশুল, ন্যুনতম টাকাও থাকতে হবে অ্যাকাউন্টে

নয়াদিল্লি, ৬ মার্চ৷৷ একাউন্টে নূ্যনতম টাকার পরিমাণ বাড়িয়েই থেমে নেই এসবিআই৷ প্রতিমাসে তিনবারের অধিক টাকা জমা দিলেই গুণতে হবে বাড়তি মাশুল৷ ৫০ থেকে ১০০ টাকা দিতে হবে তার জন্য৷ দেশের প্রধান ব্যাঙ্কের এই নির্দেশিকা পুনবির্বেচনা করার আর্জি জানিয়েছে কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রের বক্তব্য গ্রাহকদের অসুবিধার কথা ভেবে এই নির্দেশিকা পুনর্বিবেচনা করুক এসবিআই৷

কয়েকদিন আগে এক নির্দেশিকা জারি করে এসবিআই জানিয়েছে, আগামী ১ লা এপ্রিল থেকে মাসে প্রতিটি একাউন্টে নূ্যনতম টাকা থাকা বাধ্যতামূলক৷ আজ এসবিআইয়ের তরফে জানানো হয়েছে দেশের প্রতিটি মেট্রো শহরে সেভিংস একাউন্টে নূ্যনতম ৫ হাজার টাকা, অন্যান্য শহর এলাকায় ৩ হাজার টাকা এবং গ্রামীণ এলাকায় ২ হাজার টাকা নূ্যনতম রাখতে হবে৷ এরই সাথে প্রতি মাসে তিনটির বেশি লেনদেনের ক্ষেত্রে চার্জ লাগবে বলে জানিয়েছে এসবিআই৷

৫ বছর আগে সেভিংস একাউন্টে নূ্যনতম টাকা রাখার পদ্ধতি ছিল৷ ফের এই পদ্ধতি চালু হওয়ায় আগামী ১লা এপ্রিলের পর থেকে সারা দেশেই গ্রাহকরা হয়রানির মুখে পড়বে বলে ইতিমধ্যেই অসন্তোষ দেখা দিয়েছে৷ তার ওপর প্রতিমাসে লেনদেনের গন্ডি বেঁধে দেওয়ায় গ্রাহক অসন্তুষ্টি চরম আকার ধারণ করেছে৷ তাই কেন্দ্রীয় সরকার এই নির্দেশিকা পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছে৷

স্থানীয় এসবিআই কর্তার বক্তব্য, দেশের একাংশ ঋণ খেলাপিদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্রীয় সরকার৷ ফলে, দিনে দিনে রুগ্ণ হয়ে পড়া ব্যাঙ্ক গুলি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে৷ ইতিমধ্যে এসডিএফসি, আইসিআইসিআইএবং এক্সিস ব্যাঙ্ক লেনদেনের গন্ডি বেঁধে দিয়েছে৷ অতিরিক্ত লেনদেনে ঐ বেসরকারি ব্যাঙ্কগুলিও চার্জ নেবে বলে জানিয়েছে৷ ঐ ব্যাঙ্ক কর্তার মতে, এই ধরনের সিদ্ধান্ত নেওয়া ছাড়া ব্যাঙ্কের হাল ফেরানো সম্ভব নয়৷ কিন্তু, এখন গ্রাহকদেরই কপালে চিন্তার ভাঁজ পড়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top