News Flash

  • Home
  • Uncategorized
  • কোহলির মাথা কাজ করছে না, ওর নেতিবাচক মনোভাবের প্রভাব পড়ছে ভারতীয় দলে : মার্ক
Image

কোহলির মাথা কাজ করছে না, ওর নেতিবাচক মনোভাবের প্রভাব পড়ছে ভারতীয় দলে : মার্ক

বেঙ্গালুরু, ৬ মার্চ (হি.স.) : চলতি সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে হার ও পর পর দুটি টেস্টের চার ইনিংসে রান না পাওয়ায় বিরাট কোহলিকে সমালোচনায় বিদ্ধ করতে শুরু করে দিল ক্রিকেট বিশ্ব| ভারতের অধিনায়ক বিরাট কোহলির মাথা কাজ করছে না বলেই মনে করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান তথা বর্তমানে জাতীয় নির্বাচক মার্ক ওয়া| মার্ক ওয়ার মতে কোহলির তাঁর যেভাবে খেলা উচিত নয়, ঠিক সেভাবেই খেলছেন| ভাবছেনও নেতিবাচকভাবে| দলের উপর এর প্রভাব পড়ছে বলেই দাবি করলেন মার্ক |
সেই সঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে চারটি ইনিংসেই বড় রান পাননি বিরাট| পরপর দু বার নাথান লিওনের বলে আউট হয়েছেন| এ প্রসঙ্গে মার্ক বলেছেন, আউট হওয়ার আগের বলটাই লাফিয়ে উঠে কোহলির থাইপ্যাডে লাগে| একজন ভারতীয় ব্যাটসম্যানের কাছে এই বল খেলা সহজ| কিন্তু কোহলিকে দেখলাম লেগ-সাইডে দু জন ফিল্ডার থাকা নিয়ে উদ্বিগ্ন| এটা কোহলি-সুলভ নয়| ও বলেছিল, এই ম্যাচে আরও ভাল পারফরম্যান্স দেখানোর লক্ষ্য নিয়ে মাঠে নামতে হবে| কিন্তু ও নিজেই সেটা করতে পারছে না|
মার্কের মতে, বিরাট ব্যাট করার সময় নেতিবাচক চিন্তা করছেন| যে বলে ঘুমিয়ে ঘুমিয়েও রান করতে পারেন, শুধু নেতিবাচক মনোভাবের জন্যই সেই বলে আউট হয়ে যাচ্ছেন | তার আরও মত, ভারতীয় ব্যাটসম্যানরা অস্ট্রেলিয়ার দুই স্পিনার লিওন ও স্টিভ ওকিফির বিরুদ্ধে অত্যধিক রক্ষণাত্মক হয়ে পড়ছেন| সেই কারণেই তাঁরা সাফল্য পাচ্ছেন না |

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top