News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে মুম্বইয়ে জঙ্গি হামলার কথা স্বীকার করল পাকিস্তান
Image

অবশেষে মুম্বইয়ে জঙ্গি হামলার কথা স্বীকার করল পাকিস্তান

নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স) : অবশেষে মুম্বইয়ে জঙ্গি হামলার কথা স্বীকার করল পাকিস্তান| খোদ পাকিস্তানের প্রাক্তন জাতীয় সুরক্ষা উপদেষ্টা মেহমুদ আলি দুরানি একথা স্বীকার করে বলেন, ২০০৮ মুম্বই হামলায় হাত রয়েছে পাকিস্তানেরই| সেদেশের একটি জঙ্গিগোষ্ঠী ওই হামলার সঙ্গে যুক্ত বলে তিনি জানান| সোমবার থেকে দিল্লির ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস কনফারেন্সে যোগ দিয়েছেন দুরানি| দুরানি বলেন, আমি ঘৃণার সঙ্গে স্বীকার করছি, ২৬-১১-র মুম্বই হামলা পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর দ্বারাই হয়েছিল| এটা সীমান্ত পার সন্ত্রাসের বর্বর উদাহরণ|
আগে বহুবার ভারতের তরফে দাবি করা হয়েছে, ২০০৮-র মুম্বই হামলায় দায়ী লস্কর-ই-তইবা| তথ্যপ্রমাণ তুলে দেওয়া হয়েছে পাকিস্তানের হাতে| কিন্তু বারবার সেই দাবি নাকচ করেছে পাকিস্তান| বলা হয়েছে, তাদের দিক থেকে কোনও ধরনের হামলা হয়নি| এমনকি, জঙ্গি হানায় মদতও দেওয়া হয়নি| কিন্তু এই প্রথম পাকিস্তানের শীর্ষস্থানীয় কোনও সরকারি আধিকারিক স্বীকার করে নিলেন মুম্বই হামলার বীজ বোনা হয়েছিল সেদেশের মাটিতেই| শুধু তাই নয়, এই হামলায় সরাসরি পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জড়িয়ে রয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top