শ্রীনগর, ৬ মার্চ (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পশ্চিম জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৮| ভূকম্পনের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, সোমবার সকাল ৮.১৪ মিনিট নাগাদ ৪.৮ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় উত্তর-পশ্চিম জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চলে| ভূমিকম্পের উত্সস্থল ছিল অক্ষাংশ ৩৫.৭ উত্তর এবং দ্রাঘিমাংশের ৭৪.৪ পূর্ব, ভূপৃষ্ঠের ৫০ কিলোমিটার গভীরে|
ভূকম্পনের জেরে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| তবে, সাতসকালে ভূকম্পন অনুভূত হওয়া মাত্রই আতঙ্কে বহু মানুষ ঘরের বাইরে বেরিয়ে আসেন|
উত্তর-পশ্চিম জম্মু ও কাশ্মীরে ভূমিকম্প, কম্পাঙ্ক ৪.৮
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















