News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির জনসভায় আসছেন কেন্দ্রের হেভিওয়েট নেতৃত্বরা
Image

বিজেপির জনসভায় আসছেন কেন্দ্রের হেভিওয়েট নেতৃত্বরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ ৷৷ ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে ১০ তারিখের জনসভার বিষয়ে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে প্রায় ২৫০ জন কার্যকর্তা রাজ্য, জেলা, মন্ডল এবং বুথ স্তর থেকে সম্মিলিত হন৷ বৈঠকে ১০ তারিখের জনসভাকে সাফল্য করার জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়৷ এই বৈঠকের সভাপতিত্ব করেন রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব ও রাজ্য প্রভারী সুনীল দেওধর জী৷ বৈঠকে নিজের বক্তব্য রাখাকালীন রাজ্য সভাপতি জানান যে আসন্ন জনসভায় বিজেপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক রামমাধব জী, আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু, আসামের অর্থমন্ত্রী ও নেডার আহ্বায়ক হেমন্ত বিশ্বকর্মা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন৷ তাছাড়াও অন্যান্য রাষ্ট্রীয় নেতৃত্ব ও কিছু বিশেষ কেন্দ্রীয় মন্ত্রীদেরও সভায় উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে৷ এছাড়াও আজকের এই প্রস্তুতি বৈঠকে বিগত দিনের বিজেপির সংঘটিত বিধানসভা অভিযানের ১১ দফা দাবির উল্লেখিত বিষয়বস্তুর ভিত্তিতে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়ারও প্রস্তুতি গ্রহণ করা হয়৷ রাজ্য বিজেপির ১১ দফা দাবিতে চিটফান্ড কেলেঙ্কারি, বেকার কর্মসংস্থান ও রাজ্য কর্মচারীদের কেন্দ্রীয় হারে বেতন ভাতার মতো গুরুত্বপূর্ণ বিষয়বস্তু গুলিকে আন্দোলনমুখী করে তোলার জন্য পরিকল্পনা নেওয়া হয়৷ রাজ্য প্রভারী নিজের বক্তব্যে বৈঠকে উপস্থিত প্রত্যেকটি কার্যকর্তাদের গত ৪ তারিখের আইন অমান্য আন্দোলনকে সাফল্যমন্ডিত করার জন্য ধন্যবাদ জানিয়েছেন৷ বৈঠকে রাজ্য সভাপতি কার্যকর্তাদের আগামীদিনেও স্থানীয় বিষয়বস্তু নিয়ে জন আন্দোলন কর্মসূচী হাতে নেওয়ার জন্য পরামর্শ দেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top