বারাণসী, ৫ মার্চ (হি.স.) : শেষ দফা ভোটের প্রচারে বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো-এ প্রবল জনসমুদ্র । শেষ মুহূর্তের প্রচারে রবিবার প্রায় ২ ঘণ্টা দেরিতে শুরু হয় মোদীর রোড শো। এদিন ববটপুত বিমানবন্দর শুরু হয় তাঁর যাত্রা। এক এক করে পাণ্ডেপুর চৌরাহা, হুকুলগঞ্জ, চৌকাঘাট এবং তেলিয়াবাগ হয়ে মোদীর রোড শো পৌঁছয় কাশী বিদ্যাপীঠে। সেখানে একটি জনসভাও করেন তিনি। এই রোড শো-এই নামে জনতার ঢল ।গোটা রাস্তায় মোদী-ভক্তরা স্লোগান তোলেন, ‘হর হর মোদী, ঘর ঘর মোদী।’ গতকালও একইভাবে বারাণসীতে রোড শো করেছিলেন মোদী।এদিকে, মোদীর রোড শো নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিরোধীরা। গতকালের রোড শো নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে কংগ্রেস। এদিনেরটা নিয়ে অভিযোগ জানায় বিএসপি। তাদের দাবি, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই মোদী বারাণসীতে রোড শো করছেন।এপ্রসঙ্গে, জেলাশাসকের জবাব তলব করেছে কমিশন। যদিও, বিজেপির সাফাই, গতকালের রোড শো কখনই সরকারি ছিল না। তারা জানিয়েছে, মোদী কেবল কাশী বিশ্বনাথ মন্দির ও কালভৈরব মন্দিরে যাচ্ছিলেন। জনতা শুধু তাঁর সঙ্গে দেন।-
বারাণসীতে প্রধানমন্ত্রীর রোড শো-এ প্রবল জনসমুদ্র
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















