News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলে আক্রান্ত তিন স্বয়ংসেবক, গ্রেফতার এক বাম ক্যাডার
Image

কেরলে আক্রান্ত তিন স্বয়ংসেবক, গ্রেফতার এক বাম ক্যাডার

কোঝিকোড়, ৫ মার্চ  ( হি.স.)  :‌ কেরলে সিপিএম, আরএসএস সংঘাতে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে।শনিবার রাতে  ফের আক্রন্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর সদস্য  কোঝিকোড় জেলার কোইলান্ডির কাছে কিঝাইয়ুর গ্রামে বাম ক্যাডারদের হাতে আক্রান্ত হন তিন স্বয়ংসেবক । তিনজনকেই মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় একজন বাম ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিস জানিয়েছে, আহতদের শরীরে একাধিক  আঘাতের চিহ্ন রয়েছে। মাথায়, ঘাড়ে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলে মনে করা হচ্ছে। আহত তিন জনকেই মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় হামলাকারী ১০ জনই সিপিএম কর্মী, যাঁদের মধ্যে একজনকে গ্রেফতারও করেছে পুলিশ। বাকিদের চিহ্নিত করা গেছে, তবে এখনও খুঁজে পায়নি পুলিশ।আরএসএসের তরফে রাকেশ সিনহা জানিয়েছে, কেরলে আইনের শাসন নেই। যা চলছে তা নৈরাজ্য। এখন রাষ্ট্রপতির শাসন জারি না করলে রাজ্যের আইন শৃঙ্খলার উন্নতি হবে না।’‌প্রসঙ্গত, কেরলের কান্নুরে দীর্ঘদিন ধরে লাগাতার সিপিএম-বিজেপি ও আরএসএস ক্যাডারদের হানাহানিতে দুপক্ষেরই রক্ত ঝরেছে অনেক। দুপক্ষই হিংসার জন্য পরস্পরকে দায়ী করে থাকে।কয়েকদিন আগেই আরএসএস দফতরে বোমা মারে দুষ্কৃতীরা। জখম হয় কয়েকজন বিজেপি কর্মী। তারপরই দুজন সিপিএম কর্মী আরএসএসের হামলায় জখম হয় বলে অভিযোগ। আগুন ধরিয়ে দেওয়া হয় সিপিএম পার্টি অফিসেও।-

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top