News Flash

  • Home
  • Uncategorized
  • শিশুর যৌন নির্যাতনের দায়ে এক ব্যক্তির পাঁচ বছরের সশ্রম কারাদন্ড
Image

শিশুর যৌন নির্যাতনের দায়ে এক ব্যক্তির পাঁচ বছরের সশ্রম কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ শিশুর যৌন নির্যাতন এবং শ্লীলতাহানির অভিযোগে ভারতীয় দন্ডবিধির ৩৫৪ নং ধারায় এক ব্যক্তির ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকার জরিমানার নির্দেশ দিলেন বিচারক৷ বিশেষ আদালতের মাননীয় বিচারক রুহিদাস পাল এই রায় দেন৷

তদন্তকারী পুলিশ ঘটনার বিবরণে জানিয়েছে, মিলন চক্র আদর্শ কলোনি এলাকার বাসিন্দা সঞ্জীব দেব ২০১৫ সালে জুন মাসের ১ তারিখ তেকে ৫ তারিখ পর্যন্ত লাগাতর পাঁচদিন শিশু কন্যাটির ঘরে গিয়ে তাকে শ্লীলতাহানি ও যৌন নির্যাতন করে৷ জানা যায়, ১০ বছরের ঐ শিশু কন্যাটি এবং তার মা সঞ্জীব দেবের বাড়িতে থাকত৷ নির্যাতিতার মা প্রতিদিন কাজের সন্ধানে ঘরে মেয়েকে একা রেখে বেরিয়ে পড়তেন৷ আর এই সুযোগে সঞ্জীব দেব লাগাতর পাঁচদিন ধরে সে নাবালিকা শিশু কন্যাটিকে শ্লীলাতাহানি ও যৌন নির্যাতন করে৷

এই ঘটনার ব্যাপারে যখন মা মেয়ের কাছ থেকে জানতে পারল তখন নির্যাতিতার মা প্রতিবেশীদের সঙ্গে ঘটনা নিয়ে আলোচনা করে৷ প্রতিবেশীদের পরামর্শে তিনি আইনের সাহায্য নেন এবং তার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আমতলী থানার পুলিশ ভারতীয় দন্ডবিধির ৩৫৪/৫০৬ এবং শিশু যৌন নির্যাতন বিরোধী আইনের ৮নং ধারায় মামলা গ্রহণ করে এবং তদন্ত শুরু করে৷ তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট জমা দেয় তারপর শুরু হয় বিচার প্রক্রিয়া৷

অবশেষে উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর আদালত অভিযুক্ত সঞ্জীব দেব কে ভারতীয় দন্ডবিধির ৩৫৪ ধারা এবং শিশু নির্যাতন বিরোধী আইনের ৮নং ধারায় দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকার জরিমানার নির্দেশ দেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top