News Flash

  • Home
  • Uncategorized
  • গাছ থেকে পড়ে নাবালিকার মৃত্যু
Image

গাছ থেকে পড়ে নাবালিকার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ পেয়ারা গাছ থেকে পড়ে গুরুতর আহত এক নাবালিকার জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে৷ ঐ নাবালিকার মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে৷ বুধবার ধলাই জেলা সদর আমবাসা মহকুমার কুলাইয়ের বাসিন্দা বিজয় শব্দকরের মেয়ে  পূর্ণিমা  শব্দকর(৭) পেয়ারা গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়৷ তার মাথায় গুরুতর আঘাত লাগে৷ তাকে ধলাই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা তাকে জিবিতে স্থানান্তরিত করেন৷ কিন্তু জিবি হাসপাতালে নিয়ে আসার পরও প্রায় তিন ঘন্টা ঐ নাবালিকার চিকিৎসা শুরু হয়নি বলে অভিযোগ উঠেছে৷ নাবালিকাটির বাবা জানিয়েছেন, সময়মত চিকিৎসা শুরু হলে হয়তবা তার মেয়ে প্রাণে বেঁচে যেত৷  তার মৃত্যুতে হাসপাতালে সাময়িক উত্তেজনা দেখা দিয়েছিল৷ তবে বেসরকারি নিরাপত্তা কর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি জটিল আকার ধারণ করেনি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top