নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ পেয়ারা গাছ থেকে পড়ে গুরুতর আহত এক নাবালিকার জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে৷ ঐ নাবালিকার মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে৷ বুধবার ধলাই জেলা সদর আমবাসা মহকুমার কুলাইয়ের বাসিন্দা বিজয় শব্দকরের মেয়ে পূর্ণিমা শব্দকর(৭) পেয়ারা গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়৷ তার মাথায় গুরুতর আঘাত লাগে৷ তাকে ধলাই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা তাকে জিবিতে স্থানান্তরিত করেন৷ কিন্তু জিবি হাসপাতালে নিয়ে আসার পরও প্রায় তিন ঘন্টা ঐ নাবালিকার চিকিৎসা শুরু হয়নি বলে অভিযোগ উঠেছে৷ নাবালিকাটির বাবা জানিয়েছেন, সময়মত চিকিৎসা শুরু হলে হয়তবা তার মেয়ে প্রাণে বেঁচে যেত৷ তার মৃত্যুতে হাসপাতালে সাময়িক উত্তেজনা দেখা দিয়েছিল৷ তবে বেসরকারি নিরাপত্তা কর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি জটিল আকার ধারণ করেনি৷

গাছ থেকে পড়ে নাবালিকার মৃত্যু
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















