News Flash

  • Home
  • Uncategorized
  • চাঁন মোহন হত্যাকান্ডে সিপিএম যুক্ত ঃ বিজেপি
Image

চাঁন মোহন হত্যাকান্ডে সিপিএম যুক্ত ঃ বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী৷৷ গন্ডাছড়ার দলপতি এডিসি ভিলেজের সদস্য চাঁন মোহন ত্রিপুরা হত্যাকান্ড নিয়ে সিপিএম এবং বিজেপির মধ্যে রীতিমতো তরজার লড়াই চলছে৷ সিপিএমের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল৷ সেই অভিযোগ খন্ডন করে বিজেপি পাল্টা অভিযোগ করেছে৷

বিজেপির পক্ষ থেকে মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়েছে, দলের নির্বাচিত জনপ্রতিনিধি চাঁন মোহন ত্রিপুরার হত্যাকান্ড নিয়ে সোমবার সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলীর তরফে যে বয়ান জারি করা হয়েছে তার উপর দৃষ্টি আকর্ষিত হয়েছে বিজেপি রাজ্য কমিটির৷ বিজেপি মনে করে সংশ্লিষ্ট বিষয়ে ন্যাক্কারজনক বয়ান দিয়ে এই রাজনৈতিক হত্যাকান্ডের সঙ্গে যুক্ত প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা হয়েছে৷ শুধু তাই নয় আরও প্রমাণ হয়ে গেল এই ঘটনা সুপরিকল্পিত এবং এর সঙ্গে স্থানীয় সিপিএম

নেতারাই নয় পার্টির রাজ্য নেতৃত্বের শলা পরামর্শ মাফিক এই হত্যাকান্ড সংগঠিত করা হয়েছে৷ কারণ, চাঁন মোহন ত্রিপুরা শুধু একজন বিজেপির ভিলেজ কমিটির সদস্যই ছিলেন না, সমাজসেবী এবং পরোপকারী হিসাবে এলাকায় বিশেষ পরিচিত ছিলেন৷ তিনি এলাকার বিধায়ক ললিত মোহন ত্রিপুরার রাজনৈতিক ভবিষ্যতের জন্য হুমকি হয়ে উঠেছিলেন৷

বিজেপি রাজ্যের শাসক দল সিপিএম এর সর্বোচ্চ নেতৃত্বের তরফে জারি করা এই সংক্রান্ত বয়ানের বিস্তারিত বিচার বিশ্লেষণ করেছে এবং পার্টির প্রত্যেকটি বক্তব্যকে দ্যার্থহীন ভাষায় নিন্দা করেছে৷

বিজেপি বিবৃতিতে আরও উল্লেখ করেছে এই হত্যাকান্ডের সঙ্গে সিপিএম সরাসরি যুক্ত৷ হত্যাকান্ডের পরেই বিজেপি বিভিন্ন সময় অভিযোগ করেছে, এই ঘটনার পেছনে স্থানীয় বিধায়ক ললিত মোহন ত্রিপুরার প্রত্যক্ষ মদত রয়েছে৷ তবে এখন সিপিএম এর বয়ান থেকে আরও স্পষ্ট হল, এই হত্যাকান্ডের পরিকল্পনা শুধু গন্ডাছড়া মহকুমা থেকেই হয়েছিল এমনটা নয়৷ সিপিএম এর রাজ্য সদর দপ্তর থেকে ছক্ কষে এই হত্যাকান্ড সংগঠিত করা হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top