হায়দ্রাবাদ, ১ মার্চ (হি.স.) : মেয়ের সঙ্গে প্রতারণার দায়ে েময়ের প্রেমিককে কুপিয়ে খুন করলেন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির নেতা শ্যাম সুন্দর রেড্ডি| অভিযোগ, নিজেকে অবিবাহিত দাবি করে, মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেছিল| এমনকি সে স্থানীয় হনুমান মন্দিরে বিয়েও করেছিল| সত্য কথা যখন প্রকাশ্যে আসে, সেই ধাক্কা সামলাতে পারেননি যুবতী| জলে ডুবে আত্মহত্যা করেছিলেন মেয়ে| তার বদলা নিতেই মেয়ের প্রেমিককে হত্যা করলেন বাবা| ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে| রেড্ডির বিরুদ্ধে তাঁর মেয়ের প্রাক্তন প্রেমিক জি রাজেশকে খুন করার অভিযোগ উঠেছে| জানা গিয়েছে, গত সোমবার রাতে একটি বারে রাজেশকে হত্যা করা হয় |
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রেমে প্রতারিত হয়ে ২০১৫ সালে আত্মহত্যা করেছিলেন শ্যাম সুন্দরের মেয়ে অনুশা রেড্ডি| রেড্ডি পরিবারের অভিযোগ, নিজেকে অবিবাহিত দাবি করে অনুশার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেছিল রাজেশ| শুধু তাই নয়, স্থানীয় হনুমান মন্দিরে অনুশাকে বিয়েও করে| কিন্তু রাজেশের আসল চরিত্র প্রকাশ্যে এলে তার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন অনুশা| তাঁর অভিযোগের ভিত্তিতে রাজেশকে গ্রেফতার করে পুলিশ| কিন্তু এই ঘটনার কয়েকদিনের মধ্যেই জামিনে মুক্ত হয় রাজেশ| আর এই বিষয়টিই মেনে নিতে পারেননি অনুশা| ২০১৫ সালে আত্মহত্যা করেন তিনি| এরপর অনুশাকে আত্মহত্যায় পরোক্ষভাবে প্ররোচনা দেওয়ার জন্য আবারও শাস্তি হয় রাজেশের| ২০১৬ সালের জুন মাসে জেল থেকে ছাড়া পেয়েছিল রাজেশ| আর তারপর থেকেই তাকে হত্যা করার ছক কষতে থাকেন শ্যাম সুন্দর| এরপর গত সোমবার এক বারের মধ্যেই কুপিয়ে খুন করা হয় রাজেশকে|
প্রতারণার শাস্তি, মেয়ের প্রেমিককে কোপাল বাবা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















