News Flash

  • Home
  • Uncategorized
  • পাচার বাণিজ্য ঘিরে বিলোনীয়া সীমান্তে বিএসএফের স্টান গ্রেনেড নিক্ষেপ, সংঘর্ষে দুই জওয়ান সহ গুরুতর জখম পাঁচজন
Image

পাচার বাণিজ্য ঘিরে বিলোনীয়া সীমান্তে বিএসএফের স্টান গ্রেনেড নিক্ষেপ, সংঘর্ষে দুই জওয়ান সহ গুরুতর জখম পাঁচজন

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৮ ফেব্রুয়ারি৷৷ সীমান্ত সুরক্ষা বাহিনীর গুলিতে বিলোনিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তে ৫ জন আহত হয়েছে৷ একজনের অবস্থা গুরুতর৷ এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে৷ পি আর বাড়ি থানা সূত্রে জানা গেছে, বিলোনিয়া মহকমার রাজনগর হাসপাতালের পিছন দিকে এখনও সীমান্ত অরক্ষিত, কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি৷ ফলে প্রায়শই গবাদিপশু চুরি হয়৷ গতকাল বিকেলেও গরু পাচারকারী দের একটি দল অরক্ষিত সীমান্ত দিয়ে গরু নিয়ে পালিয়ে যায়৷ বিএসএফ ১৬৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের একটি দল তাদের পশ্চাদ্ধাবন করে৷ কিন্তু গরু গুলো উদ্ধারে ব্যর্থ হয়৷ এই ঘটনায় ক্ষুব্ধ বিএসএফ জওয়ানরা সীমান্তের এপারে চোরাকারবারিদের সহযোগীদের পাকরাও করার জন্য মঙ্গলবার অভিযানে নামে৷ স্থানীয় একটি মসজিদের সামনে বসে থাকা কতিপয় যুবককে দেখে জওয়ানদের সন্দেহ হয়৷ বেশ কিছুক্ষণ উভয়পক্ষের মধ্যে বচসার পর গুলি চালিয়ে দেয় জওয়ানরা৷ ফলে পাঁচজন আহত হয়৷ তাদের মধ্যে একজন, ফরিদ মিঞ্চার আঘাত গুরুতর হওয়ায় তাকে উদয়পুর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ স্থানীয় এক অংশের জনগণের অভিযোগ বিএসএফ জওয়ানরা নির্দোষ গ্রামবাসীদের উপর গুলি চালিয়েছে৷ অন্যদিকে বিএসএফ এর বক্তব্য এরা চোরাকারবারিদের সহযোগী৷ এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে৷ শান্তি বজায় রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷ বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে স্টান গ্রেনেড ছঁুড়া হয়েছে৷
এদিকে, এই ঘটনার পর গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ এদিকে, বিএসএফের তরফ থেকে এবং জনতার তরফে পাল্টা মামলা করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ বিএসএফের অভিযোগ স্থানীয় জনগণ জওয়ানদের উপর সংঘবদ্ধভাবে হামলা চালায়৷ তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল৷ তাই জওয়ানরা স্ট্যান গ্রেনেড নিক্ষেপ করেছে৷ প্রসঙ্গত, কিছুদিন অন্তর অন্তর বিএসএফ ও জনতার মধ্যে মতবিরোধ দেখা দিচ্ছে৷ জওয়ানদের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ তারা নিরীহ মানুষদের হয়রানি করে এবং প্রতিবাদ করলে তাদের উপর হামলা চালানো হচ্ছে৷ জনগণ দাবী করেছেন অবিলম্বে বিএসএফের নির্যাতন বন্ধ করতে হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top