News Flash

  • Home
  • Uncategorized
  • ধূমাছড়ায় তিন ছাত্রী গণধর্ষণের মামলায় গ্রেপ্তার অভিযুক্ত ৪ যুবক
Image

ধূমাছড়ায় তিন ছাত্রী গণধর্ষণের মামলায় গ্রেপ্তার অভিযুক্ত ৪ যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারি৷৷ ধূমাছড়ায় অষ্টরাম পাড়ায় তিন নাবালিকা সুকল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তাদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ৩৭৬(ডি) এবং পক্সো আইনের ৮ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে৷ ধৃত যুবকরা হল অজয় ত্রিপুরা, কুফলা ত্রিপুরা, চক্রপানি ত্রিপুরা এবং দাবাকিশোর ত্রিপুরা৷ এই তথ্য মঙ্গলবার বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সরকার৷

সোমবার বিধানসভায় বিধায়ক গোপাল চন্দ্র রায় ধূমাছড়ায় তিন নাবালিকা গণধর্ষণের ঘটনার বিষয়টি উত্থাপন করে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন৷ মুখ্যমন্ত্রী তাতে জানান, বিষয়টি তিনি খোঁজ নিয়ে বিধানসভাকে অবহিত করবেন৷ মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, ঘটনার খোঁজ তিনি নিয়েছেন৷ তাতে তিনি জানতে পেরেছেন, শিবরাত্রির মেলা থেকে বাড়ি ফেরার পথে তিন নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে৷ এই ঘটনাটি ঐ নাবালিকারা সেদিন বাড়ি ফিরে কাউকেই জানায়নি৷ পরদিন বিষয়টি জানানি হলে স্থানীয় কয়েকজন এনিয়ে থানা পুলিশে না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন৷ তাতে ধর্ষিতাদের পরিবারের এক সদস্য উত্তেজিত হয়ে উঠেছিলেন এবং তাতে তিনি মার খেয়েছিলেন৷ পরবর্তী সময়ে ধর্ষণের একটি মামলা হয়৷ ধর্ষিতারা দুজনকে চিহ্ণিত করতে পেরেছিল৷ তাদের পুলিশ গ্রেপ্তার করেছে৷ মুখ্যমন্ত্রী জানান, অজয় ত্রিপুরা ও কুফলা ত্রিপুরাকে প্রথমে গ্রেপ্তার করা হয়৷ তাদের জিজ্ঞাসাবাদ করে আরো দুজনকে গ্রেপ্তার করে পুলিশ৷ তারা হল চক্রপানি ত্রিপুরা ও দাবা কিশোর ত্রিপুরা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top