News Flash

  • Home
  • Uncategorized
  • উরি সেক্টরে বিপুল আগ্নেয়াস্ত্র সহ ট্রাক আটক, ধৃত চালক
Image

উরি সেক্টরে বিপুল আগ্নেয়াস্ত্র সহ ট্রাক আটক, ধৃত চালক

বারামুল্লা, ১ মার্চ (হি.স.): ভারত-পাকিস্তান সীমান্তে একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল জম্মু ও কাশ্মীর পুলিশ| এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ট্রাক চালক ইরশাদ আহমেদ মান্টুকে| পুলিশ জানিয়েছে, ধৃত ট্রাক চালক কুলগামের ৱুছপোরা এলাকার বাসিন্দা| সীমান্ত পার করে পাক অধিকৃত কাশ্মীর হয়ে ওই ট্রাকটি ভারতে আসে| গোপন সূত্রে উপত্যকার পুলিশ খবর পায় ওই ট্রাকের মধ্যে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র রয়েছে| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য পেল জম্মু ও কাশ্মীর পুলিশ|
জম্মু ও কাশ্মীর পুলিশের পদস্থ এক কর্তা জানিয়েছেন, ‘বারামুল্লা জেলার উরি সেক্টরে একটি ট্রাকের খোঁজ মিলেছে| ট্রাকটি নিয়ন্ত্রণরেখা পার করে পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে আসে| সেই ট্রাকে তল্লাশি চালিয়ে, একটি চাইনিজ পিস্তল, দু’টি পিস্তলের ম্যাগাজিন, ১৪ রাউন্ড গুলি, একে-৪৭ রাইফেলের বেশ কিছু ম্যাগাজিন ও অনেকগুলি চাইনিজ গ্রেনেড উদ্ধার করেছে| ধৃত ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top