News Flash

  • Home
  • Uncategorized
  • আম্বালায় এসইউভি গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৮ জন যাত্রী
Image

আম্বালায় এসইউভি গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৮ জন যাত্রী

আম্বালা, ১ মার্চ (হি.স.): হরিয়ানার আম্বালায় এসইউভি গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত ৮ জন যাত্রী| মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন| সঙ্কটজনক অবস্থায় তাঁদের চণ্ডীগড়ের পিজিআইএমইআর হাসপাতালে ভর্তি করা হয়েছে| ৱুধবার ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে নারাইণগড়-সাধাউরা রোডে নারায়ইনগড়ের কাছে| দুর্ঘটনায় মৃতদের নাম হল, মনু (৫০), লীলা (৪০), হুকুম (৩৫), কামা (৩৭), আঙ্গরেজ (৪০), সোনু (২৫), ধুম সিং (৬২) এবং টিঙ্কু (৪৫)|
পদস্থ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, নারাইণগড়ের কাছে মোলি গ্রাম থেকে উত্তর প্রদেশের মির্জাপুর মহল্লায় বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন এসইউভি গাড়ির আরোহীরা| নারাইণগড়-সাধাউরা রোডে দাহার আম্বলি গ্রামের কাছে এসইউভি গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ৮ জন| গুরুতর আহত অবস্থায় ৪ জনকে চণ্ডীগড়ের পিজিআইএমইআর হাসপাতালে ভর্তি করা হয়েছে| আহত যাত্রীদের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top