News Flash

  • Home
  • Uncategorized
  • অমানবিক নির্যাতনের শিকার আড়াই বছরের শিশু, গ্রেপ্তার মা ও সৎ বাবা
Image

অমানবিক নির্যাতনের শিকার আড়াই বছরের শিশু, গ্রেপ্তার মা ও সৎ বাবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি৷৷ অমানবিক নির্যাতনের পর আড়াই বছরের শিশুকে বেঁধে রাস্তায় ফেলে দিয়েছেন

অবুঝ শিশু সায়ন বিশ্বাস৷

পাষন্ড সৎ পিতা৷ জন্মদাত্রী মাও এর কোন প্রতিবাদ করেননি বলে অভিযোগ৷ ঘটনা দূর্গাচৌমুহনীর দাস পাড়া এলাকায়৷ আড়াই বছরের শিশু পুত্র সায়ন বিশ্বাসকে তার সৎবাবা জীবন বিশ্বাস শুক্রবার প্রচন্ড মারধর করে তাকে বেঁধে রাস্তায় ফেলে দেয়৷ শিশুটির চিৎকারে স্থানীয় জনগণ ছুটে এসে তাকে উদ্ধার করেন৷ খবর দেওয়া হয় রামনগর ফাঁড়ির পুলিশ ও চাইল্ড লাইনকে৷ পুলিশ এসে শিশুটির মা সোমা ভট্টচার্য ও তার সৎ বাবা জীবন বিশ্বাসকে গ্রেপ্তার করে৷ চাইল্ড লাইন শিশুটিকে তাদের হেপাজতে নিয়েছে৷

স্থানীয় জনগণ জানিয়েছেন, এর আগেও বহুবার শিশুটির ওপর অকথ্য নির্যাতন চালিয়েছে তার সৎ পিতা৷ শিশুটির মাকেও মারধর করা হত বলে অভিযোগ৷ গতকাল রাতেও শিশুটিকে প্রচন্ড মারধর করা হয়েছে৷ আজ সকালে ফের তার সৎ বাবা ভীষণ মারধর করেছেন৷ নির্মমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে শিশুটির সৎ বাবা তাকে আজ আগুনের ছেঁকাও দিয়েছে৷ এরপর তাকে দড়ি দিয়ে বেঁধে রাস্তায় ফেলে দেয়৷

প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে, শিশুটিকে আজ তার সৎ বাবা শ্বশুর বাড়িতে দিয়ে আসার জন্য বেরিয়েছিল৷ কিন্তু দড়ি দিয়ে বেঁধে তাকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়৷ শিশুটির মা জানিয়েছেন, তাদের ওপর জীবন বিশ্বাস প্রায়ই অত্যাচার চালাত৷ শিশুটিকে ভীষণ মারধর করত৷ গতকাল রাতেও তাদের মারধর করেছে তার স্বামী৷

পুলিশ জানিয়েছে, একটি বাচ্চা উদ্ধার হয়েছে খবর পেয়ে তারা ছুটে এসে সমস্ত ঘটনা জানতে পারেন৷ তখনই শিশুটিকে উদ্ধার করে এবং তার মা ও সৎবাবাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ৷ খবর দেওয়া হয় চাইল্ড লাইন কর্তৃপক্ষদের৷ জানা গেছে, চাইল্ড লাইন শিশুটিকে তাদের হেপাজতে নিয়ে গিয়েছে৷ এই ঘটনায় দূর্গাচৌমুহনী এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ একজন মানুষ একটি শিশুকে নির্মমভাবে অত্যাচারের ঘটনা সামাজিক অধঃপতনের পরিচয় বলে মনে করছেন তথ্যভিজ্ঞমহল৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top