News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গি হামলায় পুনরায় রক্তাক্ত কাশ্মীর, শহিদ ৩ সেনা জওয়ান
Image

জঙ্গি হামলায় পুনরায় রক্তাক্ত কাশ্মীর, শহিদ ৩ সেনা জওয়ান

শ্রীনগর, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): জঙ্গি হামলায় পুনরায় রক্তাক্ত হল কাশ্মীর সীমান্ত| বৃহস্পতিবার ভোররাতে জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলায় একটি আর্মি পেট্রোল পার্টিতে হামলা চালায় জঙ্গিরা| জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন ৩ জন সেনা জওয়ান| এছাড়া জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন জানা বেগম নামে এক মহিলাও|

সেনা সূত্রের খবর, বৃহস্পতিবার ভোররাত তখন ২.৩০ হবে| দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় হঠাত্ই আর্মি কনভয় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে একদল জঙ্গি| এলোপাথাড়ি গুলি চালিয়েই পালিয়ে যাওয়ার চেষ্টা করে জঙ্গিরা| কালবিলম্ব না করে পাল্টা জবাব দেয় সেনাও| দীর্ঘক্ষণ ধরে চলে এনকাউন্টার| এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও জঙ্গি ধরা পড়েনি বা মৃতু্যর খবর পাওয়া যায়নি| গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী| জঙ্গি হামলায় ৩ জওয়ানের মৃতু্য সহ ৪ জন আহত হয়েছেন| এর মধ্যে এক সেনা অফিসারও রয়েছেন| আহত জওয়ানদের চিকিত্সা চলছে সেনা হাসপাতালে| বিএসএফ জানিয়েছে, গত তিন সপ্তাহে এই নিয়ে চার বার কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনার উপর হামলা চালাল জঙ্গিরা|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top