News Flash

  • Home
  • Uncategorized
  • ইউজিসির নির্দেশিকা লঙ্ঘন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে
Image

ইউজিসির নির্দেশিকা লঙ্ঘন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী৷৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠল ইউজিসির নির্দেশিকা  লঙ্ঘণ করার৷ ইন্টারনাল কয়োলিটি এসিউরেন্স সেল (আইকিওএসি)  গঠনের ক্ষেত্রে নির্দেশিকা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে৷ ইউজিসি সূত্রে জানা গিয়েছে, আইকিওএসি গঠনের ক্ষেত্রে একজন অধ্যক্ষ বা উপাচার্য চেয়ারপার্সন হিসেবে থাকবেন৷ তাছাড়া পাঁচজন সিনিয়র টিচার এবং একজন সিনিয়র এডমিনিস্ট্রেটিভ অফিসার সদস্য হিসেবে, দুইজন বিশেষজ্ঞ রাখতে হবে কোয়ালিটি মেনেজম্যান্ট বা ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট হিসাবে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংস্থার কোর্ডিনেটর বা ডিরেক্টরদের সদস্য হিসেবে৷ তাছাড়া, বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র ডিরেক্টরকে এই সেলের মেম্বার সেক্রেটারি হিসেবে রাখতে হবে৷ কিন্তু, আশ্চর্যের বিষয় হচ্ছে সিনিয়র টিচারের পরিবর্তে একজন জুনিয়র এসিস্টেন্ট প্রফেসারকে এই সেলে রাখা হয়েছে৷ যা জানা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট রেজিস্ট্রার এম এম রিয়াংয়ের ইস্যু করা বিজ্ঞপ্তিতে৷ এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলের রীতিমতো বিস্ময়ের সঞ্চার হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top