News Flash

  • Home
  • Uncategorized
  • ডামাডোলের অবসান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পালানিস্বামী
Image

ডামাডোলের অবসান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পালানিস্বামী

চেন্নাই, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : অবশেষে ডামাডোলের অবসান| তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন এরাপ্পাড়ি পালানিস্বামী| দীর্ঘ ডামাডোলের বৃহস্পতিবার বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও| এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ তাঁর সঙ্গে দেখা করলেন রাও| তখনই তাঁকে সরকার গড়ার আমন্ত্রণ জানান| বিকেল সাড়ে ৪টে নাগাদ ৬৩ বছরের পালানিস্বামী এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন | ১৫ দিনের মধ্যে বিধানসভায় তাঁকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে|
ৱুধবার সন্ধেবেলা পালানিস্বামী এবং পনিরসেলভাম দুই পক্ষের সঙ্গেই কথা বলেন রাজ্যপাল রাও| পালানিস্বামী জানান, তাঁর কাছে ১২৪ জন বিধায়কের সমর্থন রয়েছে| পনিরের পাশে রয়েছেন ১১ জন বিধায়ক| তাই পালানিস্বামী ছাড়া অন্য কাউকে সরকার গড়ার আমন্ত্রণ জানানো রাজ্যপালের পক্ষে সম্ভব ছিল না| এমনটা যে হতে চলেছে, এক প্রকার নিশ্চিত ছিল পালানিস্বামী শিবির| বিধায়ক ডি জয়কুমারের গত রাতেই জানান, শিগগিরই তাঁদের সরকার গড়তে ডাকবেন রাজ্যপাল| এদিন সকালে রাজ্যপাল পালানিস্বামীকে ডাকার পরেই টুইটারে জয় ঘোষণা করে শশীশিবির|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top