News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের মামলা দায়ের
Image

রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের মামলা দায়ের

 নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : নির্বাচনবিধি ভঙ্গের দায়ে এবার কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের বিরুদ্ধে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মামলা দায়ের হল| প্রসঙ্গত ৱুধবার উত্তর ভারতের এই রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে| রাহুল এবং হরিশের বিরুদ্ধে অভিযোগ, দলীয় প্রার্থী ব্রহ্মস্বরূপ ব্রহ্মচারীর রোড শো রবিবার নির্ধারিত সময়ের চেয়ে বেশিক্ষণ ধরে চলে| নির্ববাচনী বিধি অনুযায়ী, ওইদিন সন্ধ্যে সাতটা পর‌্যন্ত রোড শোয়ের অনুমতি ছিল| নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, ভোট শুরু হওয়ার ৭২ ঘণ্টা আগে প্রার্থীকে তাঁর প্রচার শেষ করতে হবে| কিন্তু ওইদিন হরিদ্বারের ‘হর কি পৌরি ঘাট’ পর‌্যন্ত ওই রোড শো নির্ধারিত সময়ের পরেও চলে| অভিযোগ, মধ্যরাতে ভগবানপুর থেকে ‘হর কি পৌরি ঘাটে’ এসে পৌঁছায় ওই রোড শো| একইসঙ্গে চলতে থাকে তারস্বরে ডিজে মিউজিক, এমনকি দলীয় কর্মীরাও সেই সংগীতের তালে তালে নাচতে থাকেন| আর তাতেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে| ম্যাজিস্ট্রেট তথা রিটার্নিং অফিসার জয় ভরত সিং কমিশনকে গোটা ঘটনার রিপোর্ট পাঠিয়েছেন| তার রিপোর্টের ভিত্তিতেই দলের সহসভাপতি রাহুল গান্ধী, মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত এবং প্রার্থী ব্রহ্মস্বরূপ ব্রহ্মচারীর বিরুদ্ধে মঙ্গলবার রাতেই নির্বাচন কমিশন মামলা রুজু করেছে থানায়

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top