নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : সিনেমা হলে চলচ্চিত্র চলাকালীন জাতীয় সঙ্গীত হলে উঠে দাঁড়াতে হবে না| মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই রায় দিল| এদিন সুপ্রিম কোর্টে এই বিষয়ে শুনানির সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়, এখনও পর্যন্ত এই বিষয়টি নিয়ে দেশে কোনও আইন তৈরি হয়নি| সুপ্রিম কোর্ট জানায়, তাঁরা নীতি নয়, বিষয়ের ওপরই জোর দিচ্ছে| যদিও ছবির শুরুর আগে জাতীয় সঙ্গীত চলাকালীন উঠে দাঁড়াতে হবে| সেই বিষয়টি স্পষ্ট করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত|
উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে সিনেমাহলে জাতীয় সঙ্গীত শুরুর আগে সকল দর্শকদের দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের কথা বলা হয়| সুপ্রিম কোর্টের পক্ষ থেকে শুধু তাই নয়, জাতীয় সঙ্গীত চলাকালীন পর্দায় জাতীয় পতাকা দেখা যাওয়াও বাধ্যতামূলক করে| প্রতিটি ছবির প্রদর্শনের আগে সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানোর বিষয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিলেন শ্যাম নারায়ণ চৌকসি|
চলচ্চিত্র চলাকালীন জাতীয় সঙ্গীত হলে সিনেমা হলের মধ্যে উঠে দাঁড়াতে হবে না, সুপ্রিম কোর্ট
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















