News Flash

  • Home
  • Uncategorized
  • নিজামের শহরে একমাত্র টেস্টে বাংলাদেশকে ২০৮ রানে হারাল ভারত
Image

নিজামের শহরে একমাত্র টেস্টে বাংলাদেশকে ২০৮ রানে হারাল ভারত

হায়দরাবাদ, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : নিজামের শহরে একমাত্র টেস্টে বাংলাদেশকে হারিয়ে নয়া নজির তৈরি করল বিরট কোহলির টিম ইন্ডিয়া| বাংলাদেশকে হারিয়ে টানা ষষ্ঠ সিরিজ জয় এবং পরপর ১৯টি টেস্টে অপরাজিত থাকার রেকর্ড গড়ল বিরাট কোহলির ভারত| তার মধ্যে ১৫টি টেস্টে জিতেছে বিরাটের দল|
উপলে টেস্টের পঞ্চম তথা শেষ দিনের দ্বিতীয় সেশনে ২৫০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ| আর এরসঙ্গে ২০৮ রানে ম্যাচ জিতে নেয় ভারত| ১৯৩২ সালে টেস্ট খেলা শুরু করার পর এই প্রথম টানা ৬টি সিরিজে জয় পেল ভারত| অধিনায়ক হিসেবে নজির গড়লেন বিরাট কোহলি|
রবিবার চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ১০৩| সোমবার দিনের শুরুতেই রবীন্দ্র জাদেজার বলে চেতেশ্বর পূজারার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান বাংলাদেশের নির্ভরযোগ্য এবং অভিজ্ঞ ব্যাটম্যান সাকিব-আল হাসান (২২)| এরপর বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমকে (২৩) ফিরিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন| তখনই লড়াই থেকে হারিয়ে যায় বাংলাদেশ| পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরে মাহমুদুল্লাহ ও সাব্বির লড়াই চালাচ্ছিলেন| তবে মাহমুদুল্লাহকে ৬৪ রানে আউট করে দেন ইশান্ত শর্মা| তিনিই ফের সাব্বিরকে এলবিডব্লু করেন (২৩)| এরপর মেহেদি হাসান মিরাজ (২৩) কিছুটা লড়াই করেন| কিন্তু তাতে ভারতের জয় ঠেকানো যায়নি| অশ্বিন ৭৩ রান দিয়ে চারটি এবং জাডেজা ৭৮ রান দিয়ে চারটি উইকেট শিকার করেন| বাকি দুটি উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top