News Flash

  • Home
  • Uncategorized
  • বেআইনী পুকুর দখল, নোটিশ পুর নিগমের
Image

বেআইনী পুকুর দখল, নোটিশ পুর নিগমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ পুকুর চুরি আটকাতে ময়দানে নেমেছে পুর নিগম৷ রাজধানী আগরতলার ৫টি

সোমবার আগরতলায় নির্মীয়মান মার্কেট স্টল পরিদর্শন করেন নগরোন্নয়ন মন্ত্রী মানিক দে৷ নিজস্ব ছবি৷
সোমবার আগরতলায় নির্মীয়মান মার্কেট স্টল পরিদর্শন করেন নগরোন্নয়ন মন্ত্রী মানিক দে৷ নিজস্ব ছবি৷

পুকুরের জায়গা দখল হয়ে যাচ্ছে দেখে পুর নিগমের তরফে দখলদারদের নোটিশ পাঠানো হয়েছে৷ অবিলম্বে তাদের জায়গা ছাড়তে হবে, অন্যথা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন নগরোন্নয়নমন্ত্রী মানিক দে৷ সোমবার মহাকরণে এবিষয়ে তিনি জানান, মুক্তাপুকুর, নাজিরপুকুর, মাঙ্গলিক, ডিমসাগর এলাকার একটি পুকুর এবং নজরুল ছাত্রাবাসের পেছনেস্থিত পুকুর দখল হয়ে যাচ্ছে৷ বিষয়টি এখন গুরুত্বসহকারে দেখা হচ্ছে৷ তিনি জানান, দখলদারদের উদ্দেশ্যে নোটিশ জারি করা হয়েছে৷ দখলকৃত পুকুর উদ্ধার করা হবেই বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন৷ এদিকে, সোমবার ওরিয়েন্ট চৌমুহনীস্থিত মার্কেট স্টলগুলি পরিদর্শন করেছেন নগরোন্নয়নমন্ত্রী৷  এবিষয়ে তিনি জানান, মার্কেটটির নিচুতলার ৬৪টি স্টলের কাজ অধিকাংশই সমাপ্ত হয়েছে৷ দু-তিনটিস্টলের সামান্য কাজ বাকি রয়েছে৷ আগামী সোমবার পুর নিগমের হাতে এই মার্কেটের সবকটি স্টলের চাবি তুলে দেওয়া  হবে৷ মার্কেটটির উপর তলায় ৭৫টি স্টল নির্মীয়মাণ৷ এই স্টলগুলির কাজও শীঘ্রই সমাপ্ত হবে বলে তিনি আশা  ব্যক্ত করেছেন৷ এদিন, তিনি জানান ওরিয়েন্ট চৌমুহনী সংলগ্ণ ব্যবসায়ীদের সাথে আলোচনা হয়েছে৷ তাদের অনুরোধ জানানো হয়েছে, স্টলগুলি যেহেতু তৈরি আছে তারা যেন শীঘ্রই স্থানান্তর করে নেন৷ এদিকে, শিশু উদ্যানে মুক্তমঞ্চের কাজ শুরু হয়েছে৷ মাঠে সবুজ ঘাস লাগানো হবে৷ আগামী এপ্রিল মাসের মধ্যে মুক্তমঞ্চের কাজ সমাপ্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ মুক্তমঞ্চ এবং তার পাশের মাঠের কাজ সহ অন্যান্য সমস্ত কাজ সম্পন্ন হয়ে গেলে রাজপথ দখল করে সভা সমাবেশ করার কোন প্রয়োজনীয়তা পড়বে না রাজনৈতিক দলগুলির৷ এই শিশু উদ্যানেই বিরাট সভা সমাবেশ করা সম্ভব হবে৷ তাতে, রাজপথ অবরোদ্ধ হবে না৷ এদিন তিনি, কুমারী টিলাস্থিত খাল এবং রাধানগর আবাসনের পাশে নির্মীয়মাণ মার্কেটস্টলের কাজ পরিদর্শন করেছেন৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top