News Flash

  • Home
  • Uncategorized
  • হোম কর্তৃপক্ষের গাফিলতিতে ইঁদুর মারার ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ তিন নাবালক
Image

হোম কর্তৃপক্ষের গাফিলতিতে ইঁদুর মারার ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ তিন নাবালক

Poisonনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি৷৷ চাইল্ড হোম কর্তৃপক্ষের গাফিলতির খেসারত দিতে হচ্ছে তিন শিশুকে৷ সোমবার বিকেল আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ ঊষাবাজার স্থিত অন্বেষা চাইল্ড হোমের তিন নাবালক খাবার ভেবে ইঁদুর মারার ঔষধ খেয়ে নেয়৷ তাতে, একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷ বাকি দুইজন জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ এদিন, হোমের রান্না ঘরে একটি ডিবিতে রাখা ইঁদুর মারার ঔষধকে খাবারের জিনিস মনে করে খেয়ে ফেলে সামু দাস(১৩), সাকির হোসেন(১২) এবং গৌরব সাহা(১৪)৷ সঙ্গে সঙ্গেই তারা বমি করতে শুরু করে৷ হোম কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ তাদের জিবিতে ভর্তি করেন৷ তিন নাবালকের মধ্যে গৌরব সাহাকে আইসিওতে ভর্তি রাখা হয়েছে৷ চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক৷ ২৪ ঘন্টা না কাটলে বিপদমুক্ত বলা যাচ্ছে না৷ অন্য দুজনের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা চলছে৷ সাকির হোসেন জানিয়েছে, রান্নাঘরে ডিবির মধ্যে খাবার রাখা ছিল ভেবে সেটা তারা খেয়ে ফেলে৷ এদিকে, হোম কর্তৃপক্ষের বক্তব্য, ইঁদুর মারার ঔষধ অন্যত্র লুকিয়ে রাখা ছিল৷ ঐ তিন নাবালকই সেখান থেকে বের করে এনে সেটা খেয়েছে৷
কিন্তু হোম কর্তৃপক্ষের বক্তব্য মেনে নেওয়াটা কিছুটা মুশকিল বলেই মনে হচ্ছে৷ কারণ, নাবালকগুলি বয়স অনুপাতে খাবার মনে করে ইঁদুরের ঔষধ খেয়ে নিয়েছে সেটা বিশ্বাস করা সম্ভব নয় বলেই ঘটনাটিকে ঘিরে সন্দেহের দানা বেঁধেছে৷ ধারণা করা হচ্ছে, হোম কর্তৃপক্ষ তাদের গাফিলতি এড়াতেই মিথ্যা তথ্য উপস্থাপন করছেন৷ হোমের ভেতর যেখানে ছোটো ছোটো ছেলেমেয়েরা অবাধে ঘোরাফেরা করে সেখানে ইঁদুর মারার ঔষধ সুরক্ষিত স্থানে কেন রাখা হয়নি সেই প্রশ্ণ উঠেছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top