News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবিধানিক পদ ছেড়ে দিয়ে রাজ্যপালকে রাজনীতিতে আসতে পরামর্শ বিজন ধরের
Image

সাংবিধানিক পদ ছেড়ে দিয়ে রাজ্যপালকে রাজনীতিতে আসতে পরামর্শ বিজন ধরের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ রাজ্যপালের সাথে বাকযুদ্ধ শুরু সিপিআইএম’র৷ সাংবিধানিক পদ ছেড়ে দিয়ে

সাংবাদিক সম্মেলন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ ছবি নিজস্ব৷
সাংবাদিক সম্মেলন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ ছবি নিজস্ব৷

রাজ্যপাল তথাগত রায়কে রাজনীতিতে আসার জন্য বললেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ বুধবার সাংবাদিক সম্মেলনে বিজনবাবু বলেন, একজন আরএসএস নেতা বিজেপি কেন্দ্রীয় সরকারের আসার সুবাদে সৌভাগ্যবশত এই রাজ্যের রাজ্যপাল হয়ে যান৷ তিনি সরকারি অনুষ্ঠানে বেফাঁস বলে দিলেন পরিকল্পনা কমিশন একটা ভন্ডামি৷ নীতি আয়োগই হল সঠিক৷ এনিয়ে রাজ্যপালকে কটাক্ষের সুরে বিজনবাবু বলেন, বিজেপি করতে হলে এই পদ ছেড়ে আসুন৷ কেউ আপনাকে আটকাবেনা৷ বিজনবাবু এদিন, ক্ষোভের সুরে বলেন, তিনি আবার টুইট করে বলছেন, ফ্যাসিস্ট এবং কমিউনিস্টরা নাকি একই৷ বিজনবাবুর মতে, এই ধরনের মন্তব্য সাংবিধানিক পদের অবমাননা করা৷ বিজনবাবুর দাবি, ইতিহাস সম্পর্কে যাদের সাধারণ ধারণা আছে তারা জানেন কমিউনিস্টরাই একমাত্র ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছে এবং আজো লড়াই জারি রেখেছে৷ শুধু তাই নয়, আগামীতেও লড়াই করে যাবেন৷ রাজ্যপাল হিসেবে তার এই ধরনের মন্তব্য কোন মতেই মেনে নেওয়া যায় না বলে সিপিএম রাজ্য সম্পাদক উষ্মা প্রকাশ করেন৷ আর এই কারণে তিনি মনে করেন, রাজ্যপাল পদটাই তুলে দেওয়া হোক৷ আর যদিও বা রাখা হয় তাহলে নির্বাচিত করা হোক৷ সরকারের সুবেদার হিসেবে যা খুশি তা করবেন সেটা হতে পারে না৷ এই বিষয়ে আমরা আগেও আশঙ্কা প্রকাশ করেছিলাম, এখন দেখছি আমেরিকার কন্ঠসুরের সাথে উনার সুর মিলে যাচ্ছে৷ তিনি রাজ্যপাল পদের চরম অবমাননা করেছেন৷ সিপিএম রাজ্য কমিটি এর তীব্র নিন্দা জানাচ্ছে৷
সিপিএম রাজ্য সম্পাদক এদিন, বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেবেরও কড়া ভাষায় সমালোচনা করেছেন৷ আগরতলা-উদয়পুর রেল সূচনার অনুষ্ঠানে রেলমন্ত্রীর সাথে একত্রে সবুজ পতাকা উড়ানোতেই রেগে আগুন সিপিএম রাজ্য সম্পাদক৷ তিনি বলেন, কোন সাংবিধানিক পদে না থেকে বিজেপি রাজ্য সভাপতি বিনা নিমন্ত্রণে অনাহুতভাবে সরকারি অনুষ্ঠানের মঞ্চে উঠে যাচ্ছেন৷ কটাক্ষের সুরে তিনি বলেন, বিপ্লব দেবের বক্তব্যের ধরণটাই হচ্ছে বাচলতাপূর্ণ৷ তিনি ধনপুর বিধানসভা এলাকায় আগামী নির্বাচনে এই এলাকায় মুখ্যমন্ত্রীর জামানত জব্দ হবে৷ এই কথায় সিপিএম রাজ্য সম্পাদক চ্যালেঞ্জ ছঁুড়ে দিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধনপুর কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বি করুক৷ ফলাফল কি হয় তখন দেখা যাবে৷ এদিন, বিজেপি রাজ্য সভাপতিকে কটাক্ষ করে সিপিএম রাজ্য সম্পাদক আরো বলেন, এই লোকটি বরাবরই সমালোচিত৷ কখনো সরকারি অনুষ্ঠানের মঞ্চে অনাহুত হয়েও বিনা নিমন্ত্রণে উঠে যান৷ আগরতলা-উদয়পুর রেল চালু হওয়ার দিন তিনি আগে থেকেই দিল্লি গিয়ে রেলমন্ত্রীর সাথে বসেছিলেন৷ এনিয়ে তাঁর সমালোচনা হয়েছে সেটাই স্বাভাবিক৷ তিনি বলেন, বারংবার এত সমালোচনা হয়েছে পত্রপত্রিকায় এবং রাজনৈতিক দলগুলোও সমালোচনা করেছে কিন্তু বিপ্লববাবু ভুল স্বীকার করবেন না৷ নিজেও একবার ভুল করেছিলেন৷ সেকথা স্বীকার করে বিজনবাবু বলেন, স্বশাসিত জেলা পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে মঞ্চে বসা নিয়ে আমি ভুল স্বীকার করেছি৷ এই কথা বলে বিজনবাবুর বক্তব্য, বিজেপি রাজ্য সভাপতি তাঁর ভুল স্বীকার না করে নিজের স্বৈরাচারী মনোভাব প্রকাশ করছেন৷
এদিন তিনি আরো বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি ফোরাম পাহাড় বন্ধের ডাক দিয়েছে৷ সিপিএম রাজ্য কমিটি তার তীব্র বিরোধিতা করছে৷ রাজ্য কমিটি স্থির করেছে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই তিন দলীয় জোট এবং বন্ধের বিরুদ্ধে পাল্টা প্রচারে নামবে৷ এদিন তিনি জানান, এই সমস্ত বিষয় দুইদিনের রাজ্য কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top