News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ ও টেট উত্তীর্ণদের আন্দোলনে লাঠিচার্জের প্রতিবাদে ধর্মনগরে ডিওয়াইএফআই-এর বিক্ষোভ
Image

বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ ও টেট উত্তীর্ণদের আন্দোলনে লাঠিচার্জের প্রতিবাদে ধর্মনগরে ডিওয়াইএফআই-এর বিক্ষোভ

ধর্মনগর, ২৬ সেপ্টেম্বর: ভোটার তালিকা থেকে প্রায় ১৩ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ এবং এই ঘটনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁর পদত্যাগের দাবিতে আন্দোলন জোরদার করেছে বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই। পাশাপাশি, রাজ্যের টেট উত্তীর্ণ বেকারদের গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও গ্রেফতারের প্রতিবাদেও সরব হয়েছে সংগঠনটি।

এই ঘটনাগুলির প্রতিবাদে শুক্রবার আগরতলা শহরে ডিওয়াইএফআই রাজ্য কমিটির উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। সংগঠনের অভিযোগ, ওই মিছিলে পুলিশ লাঠিচার্জ করে এবং ডিওয়াইএফআই-এর রাজ্য নেতৃত্ব নবারুণ দে-সহ সংগঠনের কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়।

পুলিশের এই পদক্ষেপের প্রতিবাদে এবং টেট উত্তীর্ণ বেকারদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে শনিবার ধর্মনগরে বিক্ষোভ মিছিলের আয়োজন করে ডিওয়াইএফআই ধর্মনগর মহকুমা কমিটি।

এদিন বেলা ১টা নাগাদ ধর্মনগর সিপিআই(এম) জেলা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ধর্মনগর শহরের বিভিন্ন প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে ডিওয়াইএফআই ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের বিভিন্ন নীতি ও কার্যকলাপের সমালোচনা করেন। গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও গ্রেফতারের ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি টেট উত্তীর্ণ বেকারদের আন্দোলনের প্রতি সংগঠনের সমর্থনের কথা জানান।

Releated Posts

গরুর ঘাস কাটা নিয়ে বিবাদ, ধারালো অস্ত্রের হামলায় একই পরিবারের একাধিক ব্যক্তি আহত

বিশালগড়, ২৬ সেপ্টেম্বর: গরুর জন্য ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদের জেরে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

আমবাসা নাকা চেকপোস্টে পুলিশের সাফল্য, গাড়ি থেকে ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার

আমবাসা, ২৬ সেপ্টেম্বর: আমবাসা নাকা চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি হুন্ডাই গাড়ি থেকে প্রায় ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ডিওয়াইএফআই অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: গণতান্ত্রিক যুব ফেডারেশন অফ ইন্ডিয়া (ডিওয়াইএফআই)-এর অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

Leave a Reply

Scroll to Top