News Flash

  • Home
  • Uncategorized
  • বন্যা ও নদীভাঙনে বিধ্বস্ত মাজুলিকে ২৬০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর
Image

বন্যা ও নদীভাঙনে বিধ্বস্ত মাজুলিকে ২৬০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

মাজুলি (অসম), ১৪ সেপ্টেম্বর, (হি.স.) : বন্যা বিধ্বস্ত মাজুলির জন্য ২৬০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন কেন্দ্ৰীয় assam mapজলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা নবজীবনমন্ত্ৰী সঞ্জীবকুমার বালিয়া। প্রদেয় এই টাকায় মাজুলির ব্রহ্মপুত্র ভাঙন প্রতিরোধী যাবতীয় প্রকল্প বাস্তবায়ন করবে ব্ৰহ্মপুত্ৰ বোৰ্ড। মাজুলিতে নদী ভাঙন এলাকা পরিদর্শন করে এ সবের খতিয়ান নেওয়ার পরই প্যাকেজ ঘোষণা করেছেন কেন্দ্ৰীয় মন্ত্ৰী বালিয়া।
মাজুলির ১ নম্বর শালমারা চা বাগানও পরিদৰ্শন করেছেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন রাজ্যের জলসম্পদমন্ত্রী কেশব মহন্ত-সহ রাজ্যের পদস্থ আধিকারিকের পাশাপাশি বিজেপি-র বহু নেতা-কর্মী ও স্থানীয় নাগরিকবৃন্দ। তিনি স্থানীয় নাগরিকদের সঙ্গেও মতবিনিময় করে তাঁদের বিপর্যয়ের কাহিনি শুনেছেন।
গতকাল মঙ্গলবার থেকে উজান অসমের বিভিন্ন বন্যা বিধ্বস্ত অঞ্চল ঘুরে ঘুরে বিপর্যয়ের খতিয়ান নিচ্ছেন সঞ্জীবকুমার বালিয়া। ওই সব পীড়িত অঞ্চলে পরিদর্শন করে অসমের বন্যা সমস্যাকে গুরুত্ব-সহকারে নিয়েছেন বলে জানান। অসমের বন্যা ও নদীভাঙন সমস্যাকে জ্বলন্ত সমস্যা বলে ধরে এর সমাধানে কেন্দ্রীয় সরকার রাজ্যকে যাবতীয় সহায়তা করবে বলেও জানান তিনি। আজ আষ়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়ে মন্ত্রী জানান, ইতোপূর্বে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল প্রধানমন্ত্রীর হাতে এ সম্পর্কীয় যে স্মারকপত্র দিয়েছিলেন, তা পেয়েই তাঁকে এখানে এসে এখানকার বন্যা কবলিত অঞ্চলের খতিয়ান নিতে নির্দেশ দিয়েছিলেন মোদি। ওই নির্দেশের ভিত্তিতেই তিনি এই অঞ্চলে এসেচেন বলে জানান কেন্দ্রীয়মন্ত্রী সঞ্জীবকুমার। জানান, একানকার ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে তিনি দিল্লি ফিরে গিয়েই এ-সম্পর্কিত একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর হাতে তোলে দেবেন।
ইতিমধ্যে ব্রহ্মপুত্রের খননকার্যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে বিশ্বব্যাংক টাকা দেবে বলে রাজি হয়েছে বলেও জানান কেন্দ্রীয়মন্ত্রী। এ-সম্পর্কে ড্রেজিং কর্পোরেশন অব ইন্ডিয়ার সঙ্গেও কথাবার্তা হয়ে গেছে বলে মুখ্যমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানান তিনি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top