News Flash

  • Home
  • Uncategorized
  • নাগাল্যান্ডকে পরিবেশ উৎকর্ষ পুরস্কার মালয়েশিয়ার
Image

নাগাল্যান্ডকে পরিবেশ উৎকর্ষ পুরস্কার মালয়েশিয়ার

ডিমাপুর (নাগাল্যান্ড), ১৪ সেপ্টেম্বর, (হি.স.) : বিশ্বের পরিবেশ বিকাশ ও উৎকর্ষতার জন্য এবারের ২০১৬ সালের nagaland‘মালয়েশিয়া পরিবেশ উৎকর্ষ পুরস্কার’ নাগাল্যান্ডের ঝুলিতে এসেছে। অতি সম্প্রতি মালয়েশিয়ার ইপহ্ শহরে অনুষ্ঠিত পংকর ডায়ালগের চতুর্থ সংস্করণ উপলক্ষে এই সম্মানজনক পুরস্কার প্রদান করা হয়। নাগাল্যান্ডের হয়ে এই পুরস্কার গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী টিআর জেলিয়াং।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের প্রখ্যাত ব্যক্তিদের উপস্থিতিতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের একটি ভগ্নীরাজ্য নাগাল্যান্ডের পরিবেশ সংরক্ষণ এবং উৎকর্ষতার জন্য মুখ্যমন্ত্রী জেলিয়াংকে ‘ডায়ালগ অর্গানাইজার’ হিসেবে স্বীকৃতিও দেওয়া হয়। পুরস্কার নিয়ে এসে মুখ্যমন্ত্রী টিআর জেলিয়াং বলেন, রাজ্যর জনসাধারণ নাগাল্যান্ডকে বিশ্বের পরিযায়ী পাখি এমু ফেলকনের রাজধানী হিসেবে গড়ে তুলেছেন। এটা তাঁদের অবদান। প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক মঞ্চে নাগাল্যান্ডকে স্বীকৃতি প্রদানের জন্য মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানিয়ে নাগাদের প্রকৃতি সংরক্ষণে আরও বেশ করে মনোনিবেশ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী টিআর জেলিয়াং।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top