মুম্বই, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : আবার একসঙ্গে টাইগারের সিকুয়েলে জুটি বাঁধতে দেখা যাবে ক্যাট-সল্লুকে| টাইগারের সিকুয়েলে
নাম টাইগার জিন্দা হ্যায়| যশ রাজ ফিল্মের তরফে ছবির নাম, কাস্ট ও মুক্তির তারিখ পোস্ট করা হয় টুইটারে| সেখান থেকেই সলমান ও ক্যাটরিনার একসঙ্গে জুটি বাঁধার কথা জানা গেছে| এছাড়া, ছবির কথা নিজের সোশাল সাইটে পোস্ট করেছেন ক্যাটরিনাও| পোস্টারের ট্যাগলাইনে লেখা আছে, একজন ভারতীয় এজেন্ট| একজন পাকিস্তানি গুপ্তচর| কিন্তু, তাদের শত্রু একই| সম্ভবত সামনের বছর ক্রিসমাসে মুক্তি পাবে ছবিটি| তবে সলমান-ক্যাটরিনার অনস্ক্রিন কেমিস্ট্রি দেখার জন্য এখনও প্রায় এক বছরের বেশি অপেক্ষা করতে হবে দর্শকদের| ছবিটি পরিচালনা করার কথা ছিল কবীর খানের| কিন্তু, তাঁকে রিপ্লেস করেছেন আলি আব্বাস জ়াফার| আলির পরিচালনায় সুলতান ছবিতে অভিনয় করেছিলেন সলমান| বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে ছবিটি|
টাইগারের সিকুয়েলে একসঙ্গে দেখা যাবে ক্যাট-সল্লুকে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















