News Flash

  • Home
  • Uncategorized
  • কাবেরী জলবণ্টন ইসু্যতে তপ্ত কর্ণাটক, বেঙ্গালুরুতে জারি কারফিউ
Image

কাবেরী জলবণ্টন ইসু্যতে তপ্ত কর্ণাটক, বেঙ্গালুরুতে জারি কারফিউ

বেঙ্গালুরু, ১৩ সেপ্টেম্বর (হি.স.): কাবেরী জলবণ্টন ইসু্যতে মঙ্গলবারও তপ্ত কর্ণাটক| সোমবারের হিংস্র প্রতিবাদ-বিক্ষোভের 43জেরে মঙ্গলবার বেঙ্গালুরুর ১৬ টি থানা অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে| যে যে অঞ্চলে এদিন কারফিউ জারি করা হয়েছে তা হল রাজগোপালনগর, কামাক্ষীপালিয়া, বিজয়নগর, ব্যাতারায়ণপুরা কেঙ্গারি, মাগাদি রোড, রাজাজিনগর, আর আত্ নগর, কেপি অগ্রহারা চন্দ্র লে আউট, যশবন্তপুর, মহালক্ষ্মী লে াউট, পিনিয়া, আর এমসি ইয়ার্ড, নন্দিনী লে আউট এবং জনভারতকী|
বেঙ্গালুরুতে এদিন মোতায়েন রাখা হয়েছে ১৫ হাজার পুলিশ| রয়েছে সিআরপিএফ, সিআইএসএফ এবং আরপি জওয়ানরা| সোমবার রাজগোপালনগরে পুলিশের গুলিতে মৃতু্য হয় এক বিক্ষোভকারীর| তাই, গুজব বো কোনও প্ররোচনায় যাতে কেউ কান না দেয় তার আর্জি জানিয়েছে পুলিশ| এদিকে, বেঙ্গালুরুতে তামিল টিভি চ্যানেলগুলির সম্প্রচার বন্ধ করা হয়েছে| বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে হায়দরাবাদেও| অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে টিভি চ্যানেলগুলির অনুষ্ঠান সম্প্রচারে বিধি নিষেধ আরোপ করেছে হায়দরাবাদ পুলিশ| আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এমন কোনও অনুষ্ঠান দেখাতে পারবে না কেবল অপারেটররা|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top