News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম চারজন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম চারজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্ঢেম্বর৷৷ আগরতলা পুর নিগমের জল পরিবাহী ট্যাঙ্কার উল্টে চালক গুরুতরভাবে আহত ACCIDENTহয়েছে৷ আহত চালকের নাম জসিম মিয়া৷ বাড়ি জয়নগর এলাকায়৷ জানা যায়, ট্যাঙ্কারে করে পরিশ্রুত পানীয় জল নিয়ে যাওয়ার সময় জয়নগর এলাকাতে বাঁক নিতে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷ তখনই গাড়িটি উল্টে যায়৷ তাতে চালক গুরুতরভাবে আহত হন৷ স্থানীয় লোকজনরা দমকল বাহিনীকে খবর দেন৷ দমকল বাহিনী এসে আহত চালককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ তার অবস্থা সংকটজনক বলে জিবি হাসপাতাল সূত্রে জানা গেছে৷
এদিকে, বিদ্যাসাগর বাজার সংলগ্ণ এলাকায় সোমবার একটি অটো ও একটি মারুতি গাড়ির মধ্যে সংঘর্ষে এক সুকল ছাত্র সহ তিনজন আহত হয়েছেন৷ আহতদের জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ আহত সুকল ছাত্রকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তার নাম নিলিপঙ্কর সরকার৷ সে উমাকান্ত ইংলিশ মিডিয়াম সুকলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র৷ স্থানীয় লোকজনরা জানিয়েছেন, অটো ও মারুতি গাড়ির চালকদের দ্রুতগামীতা ও অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে৷ এব্যাপারে পুলিশ একটি মামলা গ্রহণ করেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ প্রসঙ্গত, রাজধানী আগরতলা শহর ও শহরতলীতে যান বাহন নিয়ন্ত্রণের ক্ষেত্রে ট্রাফিক পুলিশ যতটা তৎপরতা দেখায়, তার চেয়ে বেশী জরিমানা আদায়ে ব্যস্ত থাকে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top