News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াই কলেজে ব্যাপক আর্থিক ঘোটালার অভিযোগ
Image

খোয়াই কলেজে ব্যাপক আর্থিক ঘোটালার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১২ সেপ্ঢেম্বর৷৷ জনশিক্ষা আন্দোলনের অন্যতম কর্মধার তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং প্রয়াত image340মুখ্যমন্ত্রী দশরথ দেব-এর নামাঙ্কিত খোয়াই কলেজের প্রবেশ পথে উনার পূর্ণাবয়ব মুর্ত্তিটি আজ জঙ্গলাকীর্ণ অবস্থার মধ্যে পড়ে আছে৷ যা রাজ্যবাসীর কাছে খুবই বেদনাদায়ক ঘটনা৷ যদিও খোয়াই শহরে অধিকাংশ মূর্ত্তিগুলিই চূড়ান্ত অবহেলার মধ্যে রয়েছে৷ রয়েছে রক্ষনাবেক্ষনের অভাব, রয়েছে পর্যাপ্ত আলোর অভাব৷ এভাবেই দুরাবস্থার মধ্যে শহরের উপর এবং আনাচে-কানাচে বিভিন্ন রাস্তার মোড়ে পড়ে রয়েছে জননেতা থেকে বিভিন্ন মণিষিদের মর্মর মূর্ত্তিগুল৷ কিন্তু খোয়াইয়ের আপাময় জনসাধারন এবং ছাত্র সমাজের অভিমত, খোয়াই শহরে প্রতিদিন বিভিন্ন জেলার জনগন যাতায়াত করছেন এবং প্রয়াশই খোয়াইয়ের উন্নয়নমূলক কাজগুলি ঘুরে দেখেন৷ অথচ খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে লক্ষ লক্ষ টাকার ঘোটালার অভিযোগ৷ খেলার সামগ্রী ক্রয়, বিল্ডিং সংস্কার, রঙ করানো, কম্পিউটার ক্রয়, মাঠ সংস্কারের নামে ঘোটালায় অভিযোগ রয়েছে৷ কলেজের ছাত্র ছাত্রীরা এবিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যে রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রীর নিকট অভিযোগ জানিয়েছে৷ কিন্তু এর পরও ঘটনার সঠিক তদন্ত হচ্ছেনা৷ তদন্তকে ধীর গতিতে করিয়ে ঘোটালাবাজদের বাঁচানোর কৌশল অবলম্বন করছে বলে মনে করছেন জনসাধারন৷ তবে ছাত্র-ছাত্রীরা অভিযোগ জানিয়ে যখন কোন দ্রুত প্রক্রিয়া হচ্ছেনা, সেখানে শুধু জনসমক্ষে আনা ছাড়া জনগন কিংবা সংবাদ মাধ্যমের কি আর করার থাকতে পারে? তবে এবিষয়ে যে তদন্ত আর বেশি দূর এগুবে না তা অন্তত জনগন কিংবা কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরাও অনুমান করে নিতে পারছে৷
যদিও জনগন ক্ষোভের সুরেই বলছেন, যেখানে লক্ষ লক্ষ টাকার ঘোটালা হচ্ছে সেখানে কি ঘোটালাবাজরা বছরে অন্তত দু-একবার জঙ্গল পরিস্কার বাবদ দু হাজার টাকা খরচও করতে পারনো? নাকি প্রয়াত জননেতার পূর্ণাবয়ব মুর্ত্তি জঙ্গলাকীর্ণ করে রেখে ঘোটালাবাজরা ঘোটালার সাক্ষী রাখছেন? কেননা কলেজ চত্বরে প্রবেশ পথেই প্রয়াত দশরথ দেব এর পূর্ণাবয়ব মূর্ত্তিটি সবার নজরে আসে৷ ইদানিংকালে বিভিন্ন সেমিনার, অনুষ্ঠানে যোগ দিতে খোয়াই কলেজে পা রাখছেন বহু স্বনামধন্য ব্যাক্তিত্বরা৷ কলেজের সুনামও উত্তোরত্তোর বৃদ্ধি পাচ্ছে৷ ত্রিপুরা রাজ্যে একটা সুনাম রয়েছে এই কলেজের৷ কিন্তু কলেজের প্রবেশ পথে যেমন, তেমনি ভেতরেও তথৈবচ অবস্থা গোটা কলেজ চত্বরই জঙ্গলাকীর্ণ, নুংরা৷ বাদ যায়নি ডাষ্টবিনগুলিও৷ এভাবেই কি গড়ে উঠবে স্বচ্ছ ভারত? প্রশ্ণ জনমনে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top