News Flash

  • Home
  • Uncategorized
  • কাকা-ভাইপোর বিবাদের বলি আমলা, এবার মুখ্যসচিবকে সরালেন অখিলেশ
Image

কাকা-ভাইপোর বিবাদের বলি আমলা, এবার মুখ্যসচিবকে সরালেন অখিলেশ

লখনউ, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : কাকা-ভাইপোর বিবাদের বলি হলেন আমলা| দুই মন্ত্রীর পর এবার মুখ্যসচিব দীপক সিঙ্ঘলকে akhileshyadavসরিয়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব| সম্পর্কে অখিলেশের কাকা মন্ত্রী শিবপাল যাদবের সঙ্গে অতি সখ্যতার কারণে তাঁকে সরিয়ে দেওয়া হল বলে জানা গেছে| তাঁর জায়গায় নিয়ে এলেন প্রধান সচিব (অর্থ)র পদে থাকা রাহুল ভাটনগরকে|
শোনা যাচ্ছে, সমস্যার শিকড়টা রয়েছে মুলায়ম পরিবারের অন্দরমহলে| রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, অখিলেশের কাকা শিবপাল যাদবের সঙ্গে দীপক সিঙ্ঘলের দহরম মহরম| সেই কারণেই মুখ্যসচিব পদটি খোয়াতে হল তাঁকে| গত ৭ জুলাই মুখ্যসচিবের পদে আসেন দীপক সিঙ্ঘল| সে জায়গায় নিয়ে আসা হয়েছে তাঁর জুনিয়র আমলাকে| মুখ্য সচিব পদে যোগ দেওয়ার আগে শিবপালের অধীনে থাকা সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন দীপক সিঙ্ঘল|
সোমবারই রাজ্যের দুই মন্ত্রীকে সরিয়ে দিয়েছেন অখিলেশ| খনি মন্ত্রী গায়ত্রী প্রজাপতি এবং পঞ্চায়েত মন্ত্রী রাজকিশোর সিংএর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল| বিধানসভা ভোটের আগে বিরোধীদের কোনওরকম সুযোগ না দিতেই ওই সিদ্ধান্ত নিয়েছিলেন| এবার কাকা-ভাইপোর বিবাদের বলি হলেন আমলা|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top