News Flash

  • Home
  • Uncategorized
  • ঈদেও অশান্ত কাশ্মীর, বন্দীপোরায় মৃত ১
Image

ঈদেও অশান্ত কাশ্মীর, বন্দীপোরায় মৃত ১

শ্রীনগর, ১৩ সেপ্টেম্বর (হি.স.): স্বাভাবিকতা ফেরার কোনও নাম-গন্ধ নেই ভূস্বর্গে| মঙ্গলবার ঈদের দিনেও উপত্যকার J&Kবাসিন্দাদের কার‌্যত ঘরবন্দী হয়ে থাকতে হয়েছে| কারণ ঈদের দিন কাশ্মীর উপত্যকার ১০টি জেলাতেই কারফিউ জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন| বন্ধ রাখা হয়েছে মোবাইল পরিষেবাও| উপত্যকা জুড়ে ড্রোন, হেলিকপ্টার ও অত্যাধুনিক ক্যামেরায় নজরদারি চালানো হয়েছে|
এরই মধ্যে জম্মু ও কাশ্মীরের বন্দীপোরায় সেনাবাহিনী-বিক্ষোভকারী সংঘর্ষে মৃতু্য হয়েছে একজনের| ঈদের চেনা পরিচিত ছবি উধাও কাশ্মীরে| শ্রীনগরের সবথেকে বড় মসজিদ হজরতবলে ঈদের প্রার্থনা বন্ধ রাখা হয়েছে| স্থানীয় মসজিদেই প্রার্থনা সারতে বলা হয়েছে| বাজার ঘাট, দোকানপাট সবই বন্ধ এদিন| রাস্তার মানুষের দেখা মেলেনি|
হিজৱুল মুজাহিদিন জঙ্গি ৱুরহান ওয়ানির মৃতু্যর পর থেকেই অশান্ত কাশ্মীরে| তপ্ত কাশ্মীরে সংঘর্ষের ঘটনায় এখনও পর‌্যন্ত ৭৫ জনের মৃতু্য হয়েছে| আহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top