News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানসহ পাঁচটি মুসলিম দেশের নাগরিকদের হোটেলে ঘর না দেওয়ার নির্দেশ চিনে
Image

পাকিস্তানসহ পাঁচটি মুসলিম দেশের নাগরিকদের হোটেলে ঘর না দেওয়ার নির্দেশ চিনে

বেজিং, ২৭ আগস্ট (হি.স.) : পাকিস্তানসহ পাঁচটি মুসলিম দেশের নাগরিকদের হোটেলে ঘর না দেওয়ার নির্দেশ দিল স্থানীয় CHINA MAPপুলিশ| চিনের গুয়াংঝুতে কিছু সস্তা হোটেলে পাঁচটি মুসলিম দেশের নাগরিকদের উপর এই নির্দেশ জারি করা হয়েছে বলে জানা গিয়েছে| যদিও চিনা বিদেশ মন্ত্রকের দাবি, এমন কোনও ঘটনার কথা তাদের কানে পৌঁছয়নি| হোটেল সূত্রে খবর, পাকিস্তান, সিরিয়া, ইরাক, তুরস্ক ও আফগানিস্তানের নাগরিকদের ঘর না দেওয়ার জন্য মার্চের শুরুতে তাদের কাছে পুলিশের নোটিশ আসে| তবে কোনও কারণ দর্শানো হয়নি| গুয়াংঝুর সস্তা দরের হোটেলগুলিকেই এই নির্দেশ দেওয়া হয়েছে| গত কয়েক বছরে এই পাঁচটি দেশই সন্ত্রাসবাদী হামলা বা গৃহযুদ্ধে বিধ্বস্ত|
গুয়াংঝুতে এই সপ্তাহে উন্নয়নমূলক বিষয় নিয়ে একটি বৈঠক রয়েছে| সামনের সপ্তাহে চিনেরই হ্যাংঝু শহরে শুরু হতে চলেছে জি ২০ বৈঠক| এই দুই শহরের দূরত্ব প্রয় হাজার কিলোমিটারের বেশি হলেও কোনও ঝুঁকি নিতে চাইছে না চিনা প্রশাসন| যদিও চিনা বিদেশ মন্ত্রকের দাবি, এমন কোনও নির্দেশের বিষয়ের কথা তাদের জানা নেই| তবে গুয়াংঝুর খরচসাপেক্ষ হোটেলগুলিতে এমন কোনও পুলিশি নির্দেশ আসেনি|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top