সিনসিনাটি, ২২ আগস্ট (হি.স.) : সিনসিনাটির টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে এককভাবে মহিলাদের ডাবলস
র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেলেন ভারতীয় তারকা সানিয়া মির্জা| নতুন পার্টনার বারবোরা স্ট্রাইকোভাকে নিয়ে সদ্য প্রাক্তন সঙ্গী মার্টিনা হিঙ্গিস ও কোকো ভ্যান্ডেওয়েঘিকে হারিয়ে দিলেন সানিয়া মির্জা| তাঁরা ফাইনালে প্রথম সেটে ১-৫ পিছিয়ে থাকা অবস্থায় অসাধারণ প্রত্যাবর্তন ঘটিয়ে ৭-৫ জেতার পর দ্বিতীয় সেট ৬-৪ জিতে নিলেন|
আলাদা হওয়ার পর এই প্রথম মার্টিনার বিরুদ্ধে খেললেন সানিয়া| তাঁরা অক্টোবরে ডবলুটিএ টু্যর চ্যাম্পিয়নশিপে একসঙ্গে খেলবেন| তার আগে এই ম্যাচে পরস্পরের বিরুদ্ধে খেলা তাঁদের দু জনের কাছেই কঠিন ছিল বলে জানিয়েছেন সানিয়া| তাঁর দাবি, মার্টিনা এখনও তাঁর ভাল বন্ধু| ফাইনালে তাঁদের দেখা হওয়ায় ভাল হয়েছে|
সিনসিনাটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, এককভাবে মহিলাদের ডাবলসে শীর্ষে সানিয়া
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















