News Flash

  • Home
  • Uncategorized
  • মুখে বিষ ঢেলে গৃহবধূকে হত্যা পালাটানায়
Image

মুখে বিষ ঢেলে গৃহবধূকে হত্যা পালাটানায়

rape cartonনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷ মুখে বিষ ঢেলে এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে৷ মৃতার নাম অনিমা দেবনাথ৷ স্বামীর নাম বাপন দেবনাথ৷ বাড়ি যাত্রাপুর থানার অধীন পালাটানা এলাকায়৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, মঙ্গলবার রতে জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে৷ গত এক বছর আগে বাপন দেবনাথের সাথে অনিমা দেবনাথের বিয়ে হয়েছিল৷ বিয়ের পর থেকেই অনিমার উপর অত্যচার চালায় স্বামী৷ এই ক্ষেত্রে মদত ছিলো অনিমার শ্বশুর সুভাষ দেবনাথ ও শাশুড়ি বকুল দেবনাথের৷ সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অনিমাকে তার মামার বাড়িতে পাঠিয়ে দেন স্বামী৷ বিশালগড় জাঙ্গালিয়া এলাকায় অনিমার মামার বাড়ি৷ সুস্থ হওয়ার পর গত শুক্রবার স্বামী অনিমাকে তার বাড়িতে নিয়ে যায়৷ অভিযোগ, এদিনই তাকে মারধোর করা হয় এবং হত্যার লক্ষ্যে মুখে বিষ ঢেলে দেওয়া হয়৷ গুরুতর অসুস্থ অবস্থায় তাকে শনিবার আগরতলায় জি বি হাসপাতালে ভর্তি করানো হয়৷ গত চারদিন যাবৎ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় জি বি হাসপাতালেই অনিমা দেবনাথের মৃত্যু হয়৷ এই ব্যপারে মৃতার পরিবার খুব শীঘ্রই থানায় মামলা করবে বলে খবর৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top