News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তান চাইলে মাত্র পাঁচ মিনিটেই দিল্লিতে হামলা চালাতে পারে : কাদির খান
Image

পাকিস্তান চাইলে মাত্র পাঁচ মিনিটেই দিল্লিতে হামলা চালাতে পারে : কাদির খান

ইসলামাবাদ, ২৯ মে (হি.স.) : পাকিস্তান চাইলে মাত্র পাঁচ মিনিটের মধ্যে ভারতের রাজধানী দিল্লিতে হামলা চালাতে পারে ৷ ভারতের প্রতি এমনই হুমকি ছুঁড়ে দিলেন পাকিস্তানের পরমাণু গবেষণার জনক ডঃ আব্দুল কাদের খান৷ তাঁর নেতৃত্বেই ১৯৯৮ সালে প্রথম পরমাণু পরীক্ষায় সফল হয় পাকিস্তান। সেই পরমাণু পরীক্ষার বর্ষপূর্তি উপলক্ষে রাখা এক অনুষ্ঠানে এই দাবি করেন তিনি। তিনিবলেন, রাওয়ালপিন্ডিক কাহুটা এলাকা থেকে মাত্র ৫ মিনিটের মধ্যেই দিল্লিতে পরমাণু হামলা চালাতে পারে ইসলামাবাদ। ১৯৯৮ সালে প্রথম পরমাণু পরীক্ষা চালালেও, তাঁর নেতৃত্বে ১৯৮৪ সালেই পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার যোগ্যতা অর্জন করেছিল পাকিস্তান। কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল জিয়া উল হকের আপত্তিতেই তা হয়ে ওঠেনি। কারণ ১৯৭৯ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন পরমাণু পরীক্ষায় বাধা দিতে থাকেন জিয়া। তাঁর যুক্তি ছিল, পাকিস্তান পরমাণু শক্তি প্রদর্শন করলে গোটা বিশ্বে একঘরে হতে হবে। বাকি দেশগুলি একজোট হয় চালাতে পারে হামলাও।
আব্দুল কাদির খানের হাত ধরেই পরমাণু শক্তি অর্জন করে পাকিস্তান। কিন্তু তাঁর বিরুদ্ধে ইরান, সিরিয়া ও উত্তর কোরিয়ায় পরমাণু সংক্রান্ত গোপন তথ্য পাচারের অভিযোগ ওঠে। যে কারণে ২০০৪ সালে প্রেসিডেন্ট পারভজ মুশারফের নির্দেশে গৃহবন্দী করে রাখা হয় তাঁকে। পরমাণু শক্তির জনক হওয়া সত্ত্বেও তাঁর প্রতি পাক সরকারের এই আচরণে ক্ষুব্ধ হন কাদির।

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top