News Flash

  • Home
  • Uncategorized
  • ক্ষমতার মসনদে বসেই জনবিরোধী কার্যকলাপে লিপ্ত হয় নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ঃ জীতেন্দ্র চৌধুরী
Image

ক্ষমতার মসনদে বসেই জনবিরোধী কার্যকলাপে লিপ্ত হয় নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ঃ জীতেন্দ্র চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রের সরকারের সমালোচনায় মুখর হন বাম সাংসদ জীতেন্দ্র

জীতেন্দ্র চৌধুরী
জীতেন্দ্র চৌধুরী

চৌধুরী৷  ধলাই জেলার আমবাসার কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের আমবাসা বিভাগীয় কমিটির দুদিনব্যাপী সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত প্রকাশ্য  সমাবেশে প্রধান বক্তার ভাষণে সাংসদ জীতেন্দ্র চৌধুরী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে সোচচার হন৷ তিনি বলেন পূর্বতন ইউপিএ সরকার যেসব নীতি গ্রহণ করেছিল তাতে দেশবাসী ক্ষোভে ফঁুসছিলেন৷ এই ক্ষোভকে অনুকূলে আনার লক্ষ্যে তৎকালীন সময়ে বিজেপির প্রচারের মুখ নরেন্দ্র মোদি আচ্ছে দিন আসবে বলে প্রচার চালিয়েছিলেন৷ বিজেপি ক্ষমতায় আসলে দেশে গরিবি হটানো হবে, বেকার সমস্যা সমাধান হবে, উন্নয়ন প্রকল্প সঠিক বাস্তবায়িত হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ শুধু প্রতিশ্রুতিই নয় রীতিমত কর্পোরেটের ধাঁচে বৈদ্যুতিন প্রচার মাধ্যম ও সংবাদপত্রে ফলাও করে বিজ্ঞাপনও প্রচার করেছেন৷ তাতে আকৃষ্ট হয়ে দেশের মানুষ বিজেপিকে দুহাত ভরে আশীর্বাদ ধন্য করে৷ এরই সুবাদে বিজেপি কেন্দ্রে ক্ষমতাসীন হয়৷ ক্ষমতার মসনদে বসেই জনবিরোধী কার্যকলাপে লিপ্ত হয় নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার৷ গত দুবছর সময়কালের মধ্যে কেন্দ্রের বর্তমান সরকার তিনটি বাজেট প্রস্তাব পেশ করেছে৷ এসব বাজেট দেশবাসীর বিশেষ করে পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সহায়ক হয়নি৷ কর্পোরেট দুনিয়াকে লাভবান করতেই বাজেটে সংস্থান রাখা হয়৷ নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়িত হয়নি৷ তাদের সম্পর্কে সজাগ দৃষ্টি রাখতে আহ্বান জানিয়েছেন বাম সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top