News Flash

  • Home
  • Uncategorized
  • করবুকে উপজাতি জনপদে পানীয় জলের জন্য হাহাকার
Image

করবুকে উপজাতি জনপদে পানীয় জলের জন্য হাহাকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ স্বর্ণযুগের ত্রিপুরা রাজ্যে আজও বহু উপজাতি জনপদ পানীয় জলের পরিষেবা থেকে বিচ্ছিন্ন৷ পানীয় জলের পরিষেবাহীন পাড়াগুলির মধ্যে অন্যতম করবুক মহকুমার উত্তর একছড়ি ভিলেজ কমিটির মঙ্গলসিং পাড়া৷ ওই এলাকার জনজাতিদের কাছে পরিশ্রুত পানীয় জল দিবাস্বপ্ণ ছাড়া আর কিছু না৷ কারণ দীর্ঘ বহু বছর  যাবত ওই এলাকার জনজাতিদের পানীয় জলের তেষ্টা মেটানোর জন্য ছড়া কিংবা কাঁচা কোয়ার নোংরা জলের উপর নির্ভর করে থাকতে হচ্চে৷ ওই এলাকায় বসবাসকারী প্রায় দুইশত জনজাতি পরিবারের জন্য পরিশ্রুত পানীয় জলের পরিষেবা পৌঁছে দিতে সম্পূর্ণ ব্যর্থ মডেল রাজ্যের দাবিদাররা৷ সপ্তমের কান্ডারিরা এডিসি এলাকার উন্নয়ন নিয়ে যথেষ্ট গর্ব করে থাকেন৷ প্রায় প্রতিটি নির্বাচনের  আগে শাসক দলীয় নেতা মন্ত্রীরা এডিসি এলাকার উন্নয়নের কথা  শুনিয়ে থাকেন৷ কিন্তু বাস্তব অন্য কথা বলছে৷ এডিসি এলাকার জনজাতিদের মৌলিক চাহিদা গুলির মধ্যে অন্যতম পানীয় জলের সমস্যা সমাধানে ব্যর্থ রাজ্যের বাম সরকার৷ রাজ্য সরকার ও এডিসি প্রশাসন এডিসি এলাকার  উন্নয়নের  নামে কাগজে পত্রে ব্যাপক অর্থ খরচ  করে চললেও পানীয় জলের সমস্যা সমাধান করতে পারছে না৷ যার ফলে ক্ষোভে ফঁুসছে অত্র এলাকার জনজাতিরা৷ তবে মঙ্গলসিং পাড়ায় পানীয় জলের উৎস স্থাপনের জন্য কিছু লোক দেখানো প্রচেষ্টা করা হলেও তা শুরু  ন্ডহওয়ার আগেই মুখ থুবরে পড়ে আছে৷ এলাকাবাসীরা নিজেদের তাগিদে  ছড়ার পাশে কাঁচা কোয়া গড়ে পানীয়  জল সংগ্রহ করে চলছে৷ ছড়া কিংবা কাঁচা কোয়ার অপরিশোধিত পানীয় জল পান করার ফলে জনজাতিদের প্রায়ই বিভিন্ন জলবাহিত রোগের শিকার  হতে হয়৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top