News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় সরকারের ভুল অর্থনৈতিক পরিকল্পনার ফলে দেশের উন্নয়ন মার খাচ্ছে ঃ জীতেন্দ্র চৌধুরী
Image

কেন্দ্রীয় সরকারের ভুল অর্থনৈতিক পরিকল্পনার ফলে দেশের উন্নয়ন মার খাচ্ছে ঃ জীতেন্দ্র চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ কেন্দ্রীয় সরকারের ভুল অর্থনৈতিক পরিকল্পনার ফলে দেশের উন্নয়ন  মার খাচ্ছে বলে

জীতেন্দ্র চৌধুরী
জীতেন্দ্র চৌধুরী

অভিযোগ করেন সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷ গত রবিবার সাব্রুমের হরিণাতে  সারাভারত কৃষক সভার সপ্তদশ বিভাগীয় সম্মেলনের পকাশ্য সমাবেশে ভাষণ দেওয়ার সময় সাংসদ এই অভিযোগ করেন৷  সাংসদ জীতেন্দ্র চৌধুরী বলেন, দেশের বড় বড় শিল্পপতিদের কাছে তিনি দেশের বাজেট সম্পর্কে মতামত জানতে চেয়েছিলেন৷ তারা প্রত্যেকেই নাকি বলেছেন, বর্তমান কেন্দ্রীয় সরকারের বাজেট দিশাহীন৷ এই দিশাহীন বাজেট দেশের সার্বিক উন্নয়নের পথে অন্তরায় বলে মন্তব্য করেন সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷ এর প্রভাব সমাজের প্রতিটি স্তরেই পড়বে৷ কৃষক শ্রমিক, দিনমজুর মেহনতি মানুষ সহ প্রত্যেকেই আক্রান্ত হবেন বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷ সভায় অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সদস্য বাসুদেব মজুমদার, সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সহ সভাপতি  শ্রীমন্ত দে এবং গণ আন্দোলনের নেতা ও সিপিআইএম  সাব্রুম বিভাগীয় কমিটির সদস্য দীপক চৌধুরী৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top