News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্য বিচারপতির বদলীর নির্দেশ জারী করল কেন্দ্র
Image

মুখ্য বিচারপতির বদলীর নির্দেশ জারী করল কেন্দ্র

Highcourt of Tripura Imageনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে ৷৷ অবশেষে সরকারি নির্দেশে ত্রিপুরা হাইকোর্টে মুখ্য বিচারপতি দীপক কুমার গুপ্তা ছত্তিশগড় হাইকোর্টে মুখ্যবিচারপতি পদে বদলি হয়েছেন৷ আগামী ২৩ মে অথবা এর মধ্যে তাঁকে দায়িত্বভার গ্রহণ করতে হবে৷ কেন্দ্রীয় আইনমন্ত্রক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে আলোচনাক্রমে এই সিদ্ধান্ত নিয়েছেন৷ তবে শুধু ত্রিপুরা হাইকোর্ট নয়, ছত্তিশগড় হাইকোর্টের মুখ্য বিচরাপতিকেও বদলি করা হয়েছে৷ রাজস্থান হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে ছত্তিশগড় হাইকোর্টের মুখ্য বিচারপতি নবীন সিনহাকে দায়িত্ব দেওয়া হয়েছে৷
এদিকে বিভিন্ন রাজ্যের বিচারপতিদেরও বদলি করা হয়েছে৷ গৌহাটি হাইকোর্টের বিচারপতি তিনলিয়াংথাং ভাইপেইকে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি হিসেবে বদলি করা হয়েছে৷ যতদূর খবর, তিনি ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি হচ্ছেন৷ প্রথা অনুযায়ী, তাঁকে রাজ্যের মুখ্য বিচারপতি হিসেবে শপথ নিতে হবে৷ রাজ্যপাল তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন৷ এছাড়া দিল্লি হাইকোর্টের বিচারপতি বেদপ্রকাশ বৈশকে মেঘালয় হাইকোর্টের বিচারপতি হিসেবে এবং মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি সতীশ কুমার অগ্ণিহোত্রীকে সিকিম হাইকোর্টের বিচারপতি হিসেবে বদলি করা হয়েছে৷ সকলকেই ২৩ মে-র মধ্যে অথবা তার আগেই দায়িত্বভার গ্রহণ করতে হবে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top