নয়াদিল্লি, ১০ মে (হি.স.): প্রাণনাশের হুমকির জেরে কোনও রকম ঝুঁকি নিলেন না কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী| খুনের হুমকির জেরে পুদুচেরি সফর বাতিল করে দিলেন তিনি| যদিও সফর বাতিলের কারণ হিসেবে তাঁর অসুস্থতা দাবি করা হয়েছে| মঙ্গলবার তামিলনাড়ু ও কেরলে প্রচারে যাওয়ার কথা ছিল রাহুল গান্ধী| কিন্তু তার আগের দিনই তাঁর প্রাণনাশের হুমকি দিয়ে একটি বেনামি চিঠি আসে কেন্দ্রীয় মন্ত্রীর দফতরে| চিঠিতে লেখা হয়, ‘টুকরো টুকরো করে কেটে ফেলা হবে রাহুলকে’| এরপরই আর কোনও ঝুঁকি নিতে চায়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক| রাহুলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়|
এরপরেই মঙ্গলবার সফর বাতিলের কথা জানিয়ে টুইট করে রাহুল| মাইক্রোব্লগিং সাইটে কংগ্রেসের সহ-সভাপতি লেখেন, ‘রবিবার থেকে প্রবল জ্বরে আক্রান্ত আমি| আগামী দুদিন চিকিত্সকরা আমায় বিশ্রাম নিতে বলেছেন| কবে সফরে যাব, সেকথা পরে জানিয়ে দেব|
রাহুল অসুস্থ, বাতিল করলেন পুদুচেরি সফর
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















