News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগ আনলেন বিমান বসু
Image

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগ আনলেন বিমান বসু

biman masuকলকাতা, ৫ মে (হি.স.) : তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
বিরুদ্ধে কোচবিহারের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগ আনলেন
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু| তিনি অভিযোগ করেন, সরকারি আধিকারিকদের
সঙ্গে নিয়ে ভোট প্রভাবিত করতে চালসায় রয়েছেন মুখ্যমন্ত্রী| যে অধিকার
তাঁর নেই| তাঁর সঙ্গে এমন কিছু সরকারি আধিকারিক রয়েছেন, যারা ইতিমধ্যেই
নির্বাচন কমিশন দ্বারা পক্ষপাতিত্বের অভিযোগে অভিযুক্ত|
বিমান বসু বলেন, ১৬তম বিধানসভা নির্বাচনে এধরনের ঘটনা এই প্রথম|
মুখ্যমন্ত্রীর ভোট কলকাতায়| থাকেন কলকাতায়| অথচ শেষ দফার নির্বাচনে তিনি
রয়েছেন চালসায়| বামফ্রন্ট চেয়ারম্যানের অভিযোগ দুটো| প্রথমত মমতা
বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত কার্যাকলাপ সরকারি কর্মীদের উপরে প্রভাব
সৃষ্টি করছে| দ্বিতীয়ত, তিনি নির্বাচন কমিশনকে ভুল তথ্য দিচ্ছেন|
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও অভিযোগ করেন বিমান বসু| বামফ্রন্ট
চেয়ারম্যান বলেন, একদিকে দলনেত্রী চালসায় বসে কোচবিহারের ভোট নিয়ন্ত্রণ
করছেন| অন্য দিকে পূর্ব মেদিনীপুরের যুবরাজ ভোট নিয়ন্ত্রণ করছেন জেলায়
বসেই|-

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top