News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যসভা থেকে বের করে দেওয়া হল তৃণমূল সাংসদকে, নির্দেশ চেয়ারম্যানের
Image

রাজ্যসভা থেকে বের করে দেওয়া হল তৃণমূল সাংসদকে, নির্দেশ চেয়ারম্যানের

নয়াদিল্লি, ২ মে (হি.স.): রাজ্যসভা থেকে বের করে দেওয়া হল তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়কে| তাঁকে বের করে দেওয়ার নির্দেশ দেন চেয়ারম্যান হামিদ আনসারি| ফলে সোমবারের জন্য রাজ্যসভায় আর উপস্থিত থাকতে পারেননি তৃণমূলের এই সাংসদ| অগাস্টাওয়েস্টল্যান্ড চপার কাণ্ডে সোমবারও উত্তাল হয় রাজ্যসভা| ৱুধবার এ বিষয়ে বিবৃতি দেওয়ার কথা প্রতিরক্ষামন্ত্রীর| কিন্তু এদিনই তাঁর বিবৃতি চেয়ে হইচই বাধায় তৃণমূল| তার জেরে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়কে রাজ্যসভা থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন চেয়ারম্যান হামিদ আনসারি| শুধু এদিনের জন্য বের করে দেওয়া হয় তাঁকে| প্রতিবাদে ওয়াকআউট করলেন তৃণমূল সাংসদরা|
অগাস্টাওয়েস্টল্যান্ড ইসু্যতে আলোচনার জন্য চেয়ারম্যানকে নোটিস দিয়েছিলেন সুখেন্দুশেখর রায়| কিন্তু, তাঁর নোটিস খারিজ হয়ে যায়| তারপরও এদিন রাজ্যসভায় অগাস্টাওয়েস্টল্যান্ড ইসু্যতে সরব হন তিনি| প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রিকরের বিবৃতির দাবি জানিয়ে সুখেন্দুশেখর রায় বলেন, কারা ঘুষ নিয়েছেন তা বলুন প্রতিরক্ষামন্ত্রী| হই-হট্টগোলও করেন বলে অভিযোগ| এরপরই রুল ২৫৫ প্রয়োগ করে তৃণমূল সাংসদকে রাজ্যসভা থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন হামিদ আনসারি| রাজ্যসভার চেয়ারম্যানের এই সিদ্ধান্তের বিরোধিতা করে তৃণমূল সাংসদরা রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন| চেয়ারম্যানের পর‌্যবেক্ষণ অনুযায়ী, সভায় কোনও সদস্যের আচরণ যদি নিয়মনীতিকে লঙ্ঘন করে, তিনি রুল ২৫৫ প্রয়োগ করতে পারেন| এক্ষেত্রে ওই সদস্যকে রাজ্যসভা থেকে বের হয়ে যেতে হয়| সংশ্লিষ্ট দিনই তিনি আর সভায় প্রবেশ করতে পারেন না|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top