News Flash

  • Home
  • Uncategorized
  • নগাঁওয়ে পরিত্যক্ত স্থানে দুটি নবজাতক
Image

নগাঁওয়ে পরিত্যক্ত স্থানে দুটি নবজাতক

assam mapনগাওঁ (অসম), ২ মে (হি.স.) : নগাঁও শহরের প্রাণকেন্দ্র অসম রাজ্য পরিবহণ নিগমের বাসস্ট্যান্ডের সামনে জঞ্জালের স্তূপে দুটি নবজাতক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানিয়েছে, আজ সকালে ওই জায়গায় একটি কার্টুনে বন্দি দুই নবজাতককে উদ্ধার করেছেন তাঁরা। দুটি নবজাতকই কাপড়ে মোড়া ছিল। ওখান থেকে শিশুকান্নার শব্দ শুনে কতিপয় পথচারি পুলিশে খবর দিলে তাঁরা সেখানে গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসেন। বর্তমানে তাদের সিভিল হাসপাতালে রেখে চিকিৎসা ও শুশ্রুষা চলছে বলে জানিয়েছে পুলিশের সূত্রটি। স্থানীয়দের ধারণা, কোনও অবৈধ ফসলের জের হিসেবে এই দুই নবজাতককে ফেলে দেওয়া হয়েছে এখানে। যে বা যারাই এই কাণ্ড ঘটাক না-কেন, তা জীবশ্রেষ্ঠের কাছে এক কলঙ্ক চিহ্ণ হয়ে থাকবে বলেও কেউ কেউ মন্তব্য করেছেন।

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top