News Flash

  • Home
  • Uncategorized
  • মা সোনিয়ার ঢঙে মোদী-মমতাকে একযোগে আক্রমণ ছেলে রাহুলের

মা সোনিয়ার ঢঙে মোদী-মমতাকে একযোগে আক্রমণ ছেলে রাহুলের

মেদিনীপুর, ২৭ এপ্রিল (হি.স.) : রাজ্যে ভোটপ্রচারে এসে এবার মা সোনিয়া গান্ধীর পদানুসরণ করলেন পুত্র রাহুল| কংগ্রেস সভানেত্রীর ঢঙে এবার মোদী-মমতাকে একযোগে আক্রমণ করলেন রাহুল| ৱুধবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে সভায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে কর্মসংস্থান নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনেন তিনি| এদিন কর্মসংস্থান নিয়ে মোদী-মমতাকে আক্রমণ শানান রাহুল| তাঁর দাবি, কেন্দ্রে বিজেপি ও রাজ্যে তৃণমূল দুজনের শাসনেই কোনও কর্মসংস্থান হয়নি| তাঁর অভিযোগ, এক্ষেত্রে দুজনই মানুষকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন|
এই প্রথম নয়| এর আগে গত ২৩ তারিখ রাজ্যে ভোটপ্রচারে এসে তৃণমূল সরকারের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন রাহুল| সারদা-নারদ-সিন্ডিকেট থেকে উড়ালপুল বিপর‌্যয়| যে যে ইসু্যতে তৃণমূল অস্বস্তিতে, রাজ্যে এসে ফের সেই সব অস্ত্রেই শান দিলেন কংগ্রেস সহ-সভাপতি| বলেছিলেন, পোস্তার উড়ালপুলের মতোই ভেঙে পড়বে তৃণমূল সরকার| মমতার উদ্দেশ্যে রাহুলের প্রশ্ন, সারদা থেকে নারদ কেন কোনও কাণ্ডেই কেন ব্যবস্থা নেননি মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি আরও প্রশ্ন করেন, সাংসদ-বিধায়করা যে টাকা নিল, সেটা কি সাদা না কালো?
শুধু আক্রমণেই ক্ষান্ত হননি কংগ্রেসের সহ সভাপতি| তৃণমূলকে হারানোর ডাক দেওয়ার পাশাপাশি, দিয়ে রেখেছেন আগাম হুঁশিয়ারিও! একইসঙ্গে ছিল প্রতিশ্রুতিও| বলেছিলেন, জোটের সরকার এলে, সারদায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন রাহুল| তিনি বলেছেন, মমতা দুর্নীতিপরায়ণদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এমনটা তিনি বিশ্বাস করেন না!
উল্লেখ্য, গতকালই রাজ্যে ভোটপ্রচারে এসে মোদী-মমতা আঁতাঁতের অভিযোগ তুলে আক্রমণ করেছিলেন কংগ্রেস সভানেত্রী| বলেছিলেন, তৃণমূল-বিজেপি একই মুদ্রার দুই পীঠ| তাঁর প্রশ্ন ছিল, দুজনের মধ্যে আঁতাঁত না হলে, বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তের এমন গতি কেন? এবার ছেলেও সেই একই সুরে বিঁধলেন রাজ্যের শাসক দলকে|

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top