News Flash

  • Home
  • Uncategorized
  • গোপনে কাসিম বিক্রি, ধৃত মহিলা
Image

গোপনে কাসিম বিক্রি, ধৃত মহিলা

handcuffনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ কাছিম লুপ্তপ্রায় প্রাণীতে পরিণত হয়েছে৷ কাছিম বাজারজাত করা ও কাছিমের মাংস ভক্ষণ করা আইননত নিষিদ্ধ৷ এই আইন উপেক্ষা করে বিভিন্ন স্থানে লুকোচুরি করে কাছিম বিক্রি অব্যাহত রয়েছে৷ আজ গোপন সংবাদের ভিত্তিতে সোনামুড়া থেকে আগরতলাগামী একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৫টি বড় কাছিম ও ১২টি কাট্টা সহ এক মহিলাকে আটক করল আমতলী থানার পুলিশ৷ পরে উদ্ধারকৃত কাছিম ও ধৃত মহিলাকে বনদপ্তরের হাতে তুলে দেন আমতলী থানার পুলিশ৷ ধৃত মহিলার নাম তাজু বেগম এবং উদ্ধারকৃত কাছিমগুলোর বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা হবে বলে জানিয়েছে বন দপ্তর৷
ফেন্সিডিল, সোনা, গরু থেকে শুরু করে কাছিম সবকিছুর জন্যই পাচারকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এই শহর আগরতলা৷ বুধবার আগরতলায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা বাংলাদেশের ১৭টি কাছিম সহ পুলিশের জালে ধরা পড়ল এক মহিলা পাচারকারী৷ জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা গামী সোনামুড়ার একটি গাড়িতে তল্লাশি চািলয়ে এক মহিলা সহ ১৭টি কাছিম উদ্ধার করেছে আমতলী থানার পুলিশ৷ পরে মহিলাও কাছিমগুলোকে বন দপ্তরের সদর রেঞ্জ অফিসের বনকর্মীদের হাতে তুলে দেন আমতলী থানার পুলিশ৷ এদিন সদর ফরেস্ট রেঞ্জ অফিসের ফরেস্টার বিমল শর্মা সংবাদ দিয়ে জানান, উদ্ধারকৃত ১৭টি কাছিমের মধ্যে ৫টি বড় কাছিম এবং ১২টি কাট্টা৷ এই ঘঠনায় ১জন মহিলাকে আটক করা হয়েছে বলে জানান তিনি৷ জানা গেছে, ধৃত মহিলার নাম তাজু বেগম৷ উনার বাড়ি সোনামুড়া মহকুমার রবীন্দ্র নগরের শোভাপুর গ্রামে৷ এর আগেও চড়ইলামে এ মহিলাকে কাছিম সহ গ্রেপ্তার করে বনদপ্তরের কর্মীরা৷ এদিন ধৃত তাজু বেগম এ কথা স্বীকার করে জানান, আগে তিনি এ ব্যবসায় নামেন নি৷ তিন মেয়ে ও দুই ছেলে তাকে ফেলে রেখে স্বামী আবু সায়েদ আরেকটি বিয়ে করে অন্যত্র চলে গেছে৷ ছেলে মেয়েদের মুখে খাবার খঁুজে দিতেই এ পথে নামেন তিনি৷ এই অবৈধ ব্যবসার টাকা দিয়েই বড় মেয়েকে বিয়ে দিয়েছেন৷ বড় ছেলে চেন্নাইয়ের একটি হোটেলে কাজ করে৷ বাংলাদেশ থেকে কাছিম এনে আগরতলায় বিক্রি করেন বলেও জানান তাজু বেগম৷
জানা গেছে উদ্ধারকৃত এই কাছিমগুলোর বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা হবে৷ এদিন বন দপ্তর কাছিমগুলো ও ধৃত মহিলাকে আদালতে সোপর্দ করে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top